অর্ণব আইচ: তিনদিনেই শিশু অপহরণ কাণ্ডের কিনারা করল কলকাতা পুলিশ। সিঁথি থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হল কসবার একটি ফ্ল্যাট থেকে। আর এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার এক অধ্যাপিকা-সহ তিনজন। শিশু অপহরণ কাণ্ডের পদার্থবিদ্যার অধ্যাপিকা-যোগের বিষয়টি বিস্মিত করেছে তদন্তকারীদেরও। যদিও গ্রেপ্তারির পর অধ্যাপিকার সাফাই, ফুটপাতের শিশুদের তিনি এভাবেই নিজের কাছে নিয়ে যান, তাদের ভালোভাবে বড় করার জন্য। অর্থাৎ তাঁর দাবি যে এই অপহরণের পিছনে উদ্দেশ্য মহৎ। তাঁর এহেন দাবি আদৌ কতটা সত্যি, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দিন তিনেক আগে সিঁথি এলাকার এক বাসিন্দা অভিযোগ জানান, তাঁর ৫ বছরের মেয়ে নিখোঁজ। আশঙ্কা প্রকাশ করেন যে মেয়ে খেলার সময় কেউ বা কারা তাকে তুলে নিয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পান, কসবা এলাকার একটি ফ্ল্যাটে কোনও শিশুকে লুকিয়ে রাখা হয়েছে। খোঁজখবর নিয়ে ওই ফ্ল্যাটে তল্লাশি চালান আধিকারিকরা। উদ্ধার হয় ৫ বছরের ওই শিশু। গ্রেপ্তার হয় তিন মহিলা – ৫২ বছরের অরুণিমা চন্দ, বছর চুয়াল্লিশের অনুপমা চন্দ এবং ২০ বছরের অনুষ্কা চন্দ চৌধুরী। জানা যায়, তাকে ফুটপাথে খেলা করতে দেখে নিজের কাছে নিয়ে আসতে চান অরুণিমা। তিনি কলকাতার এক কলেজের পদার্থবিদ্যার অধ্যাপিকা।
পুলিশের হাতে ধরা পড়ে অরুণিমা চন্দর দাবি, তিনি ফুটপাতের শিশুদের ভালোভাবে বড় করার জন্য নিজের কাছে নিয়ে আসেন। একই কারণে সিঁথির বছর পাঁচেকের শিশুকেও নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন। তাকে তিনি বন্দি করে রাখেননি, অত্যাচারও করেননি। শিশুর ভবিষ্যতের কথা ভেবেই নিয়ে এসেছিলেন। কিন্তু তাঁর এসব দাবি সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় হার, ব্যর্থ হয়েও উজ্জ্বল বৈভব! লজ্জা ঢাকতে কী বললেন শ্রেয়স?
-
ছিয়াত্তরেও জীবনগাড়ির স্টিয়ারিংয়ে হাত! ভাড়ার হলুদট্যাক্সিতে বছরের পর বছর যাত্রীদের গন্তব্যে পৌঁছাচ্ছেন রবীন্দ্রনাথ
-
ফিরল ২০১৪-র স্মৃতি! কলম্বিয়াকে হারিয়ে মেসিদের সামনে সুইজারল্যান্ড, শেষ আটে কার বিরুদ্ধে কে?
-
হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪
-
কলকাতায় বিজেপির পুরনো দপ্তরে শ্যামাপ্রসাদ মিউজিয়াম, থাকবে ব্যবহৃত জিনিস, লেখা-ছবি