অর্ণব আইচ: আবার কলকাতায় উদ্ধার বিপুল নগদ টাকা। এবার ঘটনাস্থল পোস্তা থানা এলাকা। ৫০ লক্ষ টাকা-সহ গ্রেপ্তার বাবা ও ছেলে। নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
ধৃতেরা হল আনোয়ার হোসেন মোল্লা এবং মোস্তাকিন মোল্লা। তারা দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের চণ্ডীহাট এলাকার বাসিন্দা। সম্পর্কে বাবা ও ছেলে। তাদের ১০ নম্বর দিগম্বর জৈন টেম্পল রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

[আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া রাজ্য, যোগ্যদের বাছতে ত্রিস্তরীয় পরীক্ষার সিদ্ধান্ত]
তবে কীভাবে এই বিপুল পরিমাণ টাকা এল, সে বিষয়ে কিছুই বলতে পারেননি তদন্তকারীরা। কাকেই বা ওই নগদ টাকা দেওয়ার কথা ছিল, সে বিষয়েও জানা যায়নি প্রায় কিছুই। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে তপসিয়ার একটি ঠিকানা পাওয়া গিয়েছে। ওই ঠিকানাতেই টাকা পৌঁছনোর কথা ছিল কিনা, তাও অজানা তদন্তকারীদের। ধৃত বাবা ও ছেলেকে জেরা করে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। আগামিকাল অর্থাৎ শনিবার ওই দু’জনকে আদালতে তোলা হবে।
[আরও পড়ুন: ‘সংযত হয়ে কথা বলা ভাল’, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেবের]
সর্বশেষ খবর
-
১৫ ধরে একটি কমিটির ‘দখলে’ই তারাপীঠ! সরকার বদলাতেই মন্দিরে বড় ‘পরিবর্তন’
-
হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচারে সাইবার জালিয়াতির আশঙ্কা! কেন্দ্রকে কী জবাব মেটার?
-
‘আলফা’ গতিতে অগ্রিম টিকিট বুকিং, পয়লা দিনে ১০ কোটির গণ্ডি পেরবে আলিয়ার ছবি?
-
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কারা?
-
পুকুর জবরদখল হুমায়ুনের! গ্রামবাসীদের মধ্যে মাছ বিলিয়ে দিল পুলিশ