অর্ণব আইচ: শহরে ফের বেপরোয়া গতির বলি! বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার (Kolkata Road Accident)। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশীপুর থানা এলাকার সিআইটি মোড়ে। সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনা মুখে পড়ে নাবালক। ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ব্যাপক উত্তেজনা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম অরণ্য চক্রবর্তী। বয়স ১৪ বছর। কাশীপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে বরানগরের বাসিন্দা। প্রতিদিন মতো শুক্রবারও সাইকেল চালিয়ে বি টি রোড ধরে স্কুলে যাচ্ছিল পড়ুয়া। ১০টা ৪৫ মিনিট নাগাদ ৩৩৪ রুটের একটি বাস তীব্র গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নাবালকের সাইকেলে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে অরণ্য। বাসের সামনে বাঁ দিকের চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার (Kolkata Road Accident) পর স্থানীয়রা ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, রাস্তা পারাপারের যে কাটা অংশ থাকে সেখানে ট্রাফিক পুলিশ থাকেন না। যার ফলে ব্যস্ত রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বলে অভিযোগ। তাছাড়া চালকদের মধ্যে রেষারেষি তো আছেই! তাদের বেপরোয়া মনোভাবের জেরে প্রাণ গেল এক নাবালকের। পড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া পরিবার ও গোটা এলাকায়।
সর্বশেষ খবর
-
মৃত্যু-রক্ত-অস্ত্র অতীত, দুই দশক পর ক্ষমতা থেকে সরছে হামাস, গাজায় এবার অসামরিক শাসন!
-
ভারতের জার্সিতে দ্রাবিড়পুত্রর ব্যাটে ঝড়, ৫৭৫ সিঁড়ি পেরিয়ে মন্দিরে রাহুলের পুজোর পরই সাফল্য!
-
রাম মন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!