সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামছে পারদ৷ জানুয়ারির শুরুতেই জাঁকিয়ে বসছে শীত৷ এমনটাই খবর মিলল আবহাওয়া দপ্তর সূত্রে৷ বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস৷ বিকেলের দিকে যা ১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে মত হাওয়া অফিসের৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা গিয়েছে৷
শুক্রবার শহরের তাপমাত্রা আরও কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে জানা গিয়েছে৷ তাপমাত্রার এই কমতে থাকা হারকেই শীতের আগমন বলে বলে ধরে নিচ্ছেন হাওয়া অফিসের কর্তারা৷ তবে শীতের এই প্রকোপ কতদিন স্থায়ী হবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন তাঁরা৷ কারণ হিসেবে দু’টি পশ্চিমি ঝঞ্ঝার কথা উল্লেখ করা হয়েছে৷ একটি কাশ্মীরের আকাশের তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ অন্যটি প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে৷ এই দুইয়ের প্রভাবে ফের গরম নিজের প্রভাব বাড়াতে পারে৷ তবে আপাতত শহরবাসীর শীতের এই চনমনেভাব আগামী কয়েকদিন উপভোগ করতেই পারবেন৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার