Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

মুম্বইকে টপকে কলকাতাই হবে দেশের ‘ফিন্যান্সিয়াল হাব’, আত্মবিশ্বাসী অমিত মিত্র

বাণিজ্যনগরীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলকাতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৪:৩২

options
link
মুম্বইকে টপকে কলকাতাই হবে দেশের ‘ফিন্যান্সিয়াল হাব’, আত্মবিশ্বাসী অমিত মিত্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যনগরী মুম্বইয়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে কলকাতা। দ্রুতই দেশের বৃহত্তম অর্থনৈতিক হাবকে টপকে যাবে কলকাতা। ভবিষ্যতে হয়ে উঠবে দেশের প্রধান ‘ফিন্যান্সিয়াল হাব।’ এমনটাই মনে করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে ২৭টি ব্যাঙ্ক রাজ্যের কাছে জমি চেয়েছে। যার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তুলছে এখানে। সবমিলিয়ে রাজ্য দ্রুতই একটি ফিন্যান্সিয়াল হব তৈরির পথে এগোচ্ছে।

[ফের কমছে পিএফের সুদ, চিন্তায় ৪.৫ কোটি গ্রাহক]

অমিত মিত্রর সংযোজন, ব্যাঙ্কগুলি এখানে বিনিয়োগে আগ্রহী। কারণ, তারা টের পাচ্ছে বাংলা দ্রুতই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফিন্যান্সিয়াল হাব হওয়ার পথে এগোচ্ছে। অমিত মিত্র জানান, এইচএসবিসি ব্যাঙ্কের ব্যাক অফিস রয়েছে কলকাতায়। মুম্বইয়ের সঙ্গে প্রতিযোগিতার পথে হাঁটছে বাংলা। বাংলার সুবিধা হল এখানে প্রচুর দক্ষ মানবসম্পদ রয়েছে। তাই ভবিষ্যতে মুম্বইকেও টপকে যাবে এই রাজ্য বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলছেন, ‘উন্নয়নের সমস্ত লক্ষণই এখন স্পষ্ট। রাজ্যে দ্রুতই একটি ফিন্যান্সিয়াল ক্লাস্টার তৈরি হবে। ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড-সবমিলিয়ে ১০০ একরেরও বেশি অঞ্চল জুড়ে ওই ক্লাস্টার গড়ে উঠবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যোগ দিতে রবিবারই সেখানে পৌঁছেছেন অমিত মিত্র। রাজ্য এখন বিনিয়োগের জন্য আদর্শ বলেও দাবি করেছেন তিনি। জানিয়েছেন, ২০১১ থেকে রাজ্যে অন্তত ৮১ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। সহজে ব্যবসা করার নিরিখে দেশের মধ্যে বাংলার স্থান ১৫ থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে, এই পরিসংখ্যান পেশ করে অমিত মিত্র জিএসটির প্রয়োগ নিয়েও সরব হয়েছেন। উপযুক্ত পরিকাঠামো ছাড়াই কেন্দ্র পয়লা জুলাই থেকে দেশজুড়ে পণ্য ও পরিষেবা কর চালু করার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ২৮% কর শুধুমাত্র তামাকজাত পণ্য ও বিলাসবহুল পণ্যের উপরে বসালেই চলত। বাদবাকি নিত্যপ্রয়োজনীয় পণ্য ১২-১৮% করের আওতায় থাকুক।

[চাকরিতে সংরক্ষণ প্রথার অবসান চান রঘুরাম রাজন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.