অর্ণব আইচ: কোথায় নিরাপদ মহিলারা? খাস কলকাতার বুকে যৌন হেনস্তার ঘটনা ফের সে প্রশ্নই তুলে দিল। বন্ধুর পার্টিতে গিয়ে তিন যুবকের যৌন লালসার শিকার তরুণী। ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক।
তালতলার বাসিন্দা ওই তরুণী জানিয়েছেন, শুক্রবার রাতে কড়েয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিল অভিযুক্ত তিন যুবকও। বছর একুশের তরুণীর অভিযোগ, পার্টিতে তাঁকে নরম পানীয় ও জলের সঙ্গে মাদক মিশিয়ে দেওয়া হয়। সেটি পান করার পরই অসুস্থ বোধ করতে থাকেন তরুণী। খানিকক্ষণ পরই জ্ঞান হারান তিনি। আর এই সুযোগেই তাঁর উপর যৌন নির্যাতন চালায় তিনজন। রাত সাড়ে ১২টা নাগাদ জ্ঞান ফিরলে নিজের পোশাক অবিন্যস্ত দেখেন তরুণী। বুঝতে পারেন, অচেতন হয়ে পড়ার পরই যৌন হেনস্তা করা হয় তাঁকে। সেই সময় কাউকে কিছু না বলে বাড়ি ফিরে যান তিনি।
[আরও পড়ুন: ‘ওঁরা বুদ্ধিজীবী নয়, আল্লাহজীবী’, রাজ্যে অশান্তি নিয়ে বিদ্বজ্জনদের তোপ রাহুলের]
পরের দিন তালতলা থানায় তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। ঘটনাটি কড়েয়া থানা এলাকায় ঘটলেও তালতলা থানা তরুণীর অভিযোগ নেয়। আর তারপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই বছর কুড়ির নাভেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্ক স্ট্রিট থানা এলাকার বেডফোর্ড লেনের বাসিন্দা সে। রবিবার তাকে আদালতে পেশ করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩২৮ এবং ৩৪ ধারায় এবং যড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে নাভেদের বিরুদ্ধে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত মানসিক ট্রমার মধ্যে রয়েছেন ওই তরুণী।
[আরও পড়ুন: বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছেন বাদশা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে বিতর্ক]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে