Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬

বউদির অশ্লীল ছবি নেটদুনিয়ায় ছড়াল দেওর, তারপর…

তাঁর শরীরও সে স্পর্শ করে বলে গৃহবধূর অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৮, ২১:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৮, ২১:০২

options
link
বউদির অশ্লীল ছবি নেটদুনিয়ায় ছড়াল দেওর, তারপর… zoom
ছবি - প্রতীকী
Advertisement

অর্ণব আইচ: বউদির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। এই কাজে দেওরের স্ত্রী তার স্বামীকে সাহায্য করেছে বলেও অভিযোগ। ঘটনায় উত্তর কলকাতার টালা থানায় অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ।

দুর্নীতি প্রকাশ্যে আনায় সাংবাদিককে হুমকি, শহরে গ্রেপ্তার বিজেপি নেতা ]

Advertisement

টালার ওলাইচণ্ডীতলা এলাকার বাসিন্দা ওই গৃহবধূর অভিযোগ, তিনি তাঁর পরিবার নিয়ে সেখানে থাকেন। কিন্তু দেওর থাকে বারাসতে। কিছুদিন আগেই দেওর তার স্ত্রীকে নিয়ে বারাসত থেকে দাদার বাড়িতে আসে। অভিযোগ, দেওর বউদিকে আগেই উত্যক্ত করত। তিনি এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পুলিশ সূত্রে খবর, মহিলা অভিযোগ জানিয়ে বলেছেন, কয়েকদিন আগে যখন তিনি ঘুমোচ্ছিলেন, তখন তাঁর ঘরে ঢুকে পড়ে দেওর। তিনি বুঝতেও পারেননি কখন সে তাঁর অশ্লীল ছবি তুলেছে। এমনকী, তাঁর শরীরও সে স্পর্শ করে বলে গৃহবধূর অভিযোগ। হঠাৎই তাঁর ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, ঘর থেকে পালিয়ে যাচ্ছে তাঁর দেওর। দিনকয়েক পর অন্য এক আত্মীয় তাঁকে জানান, তাঁর কিছু অশ্লীল ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। প্রথমে ছবিগুলি গৃহবধূর পরিচিতদের মধ্যে ছড়ায়। এর পর সেগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে ছড়াতে শুরু করে। ছবিগুলি তাঁর হাতেও আসে। তিনি জানতে পারেন, এই কীর্তি তাঁর দেওরের। ছবিগুলি ছড়ানোর কাজে তার স্ত্রী-ও তাকে সাহায্য করেছে বলে অভিযোগ। দেওর ও তার স্ত্রীর বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের হয়। পুরো ঘটনাটির তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.