অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ফের খাস কলকাতায় চলল গুলি। লেক থানা এলাকায় তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। ওই তরুণী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর দুটো নাগাদ বজবজের বাসিন্দা রাকেশ কুমার এবং নিক্কু কুমারী দুবে ঘর ভাড়া নেন। ওই গেস্ট হাউসের ৩০১ নম্বর ঘরে ওঠেন দুজনে। কিছুক্ষণ পর ওই ঘরে গুলি চলার শব্দ পান কেয়ারটেকার। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন নিক্কু। ওই গেস্ট হাউসে রিসেপশনে থাকা কর্মীকে জানান, রাকেশ নিজেকে লক্ষ্য করে গুলি চালান। তাঁর পেটে গুলি লেগেছে। তিনি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। গেস্ট হাউসের কর্মীর দাবি, নিক্কুও জখম ছিলেন। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ওই তরুণী।
[আরও পড়ুন: লাভ ইন মলদ্বীপ! জলে ভিজে কাঞ্চনকে জড়িয়ে শ্রীময়ী, সুইমিং পুলে চুমু]
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থলে যান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। যুবকের কাছে নাইন এমএম পিস্তল ছিল। সেটি দিয়েই তরুণীকে লক্ষ্য করে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। খাস কলকাতায় দিনের আলোয় গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই জোর শোরগোল। ওই তরুণ ও তরুণীর কী সম্পর্ক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা তাঁরা দুজনে গেস্ট হাউসে উঠেছিলেন, তা এখনও জানা যায়নি। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে জোগাড় করেছিলেন তরুণ, তা-ও তদন্তসাপেক্ষ। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: ভোলে বাবার ঘরে শুধু সুন্দরী মহিলাদের প্রবেশের অনুমতি! রহস্যে মোড়া ধর্মগুরুর আশ্রম]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি