গোবিন্দ রায়: অবশেষে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে মানতে হবে একাধিক শর্ত।
২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বারবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি। তবে লাভ হয়নি। মামলা হাই কোর্টে ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। একমাসের মধ্যে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে বুধবার মিলল জামিন। ইডির মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।
তবে একাধিক শর্ত মানতে হবে কুন্তলকে। হাই কোর্টের নির্দেশ, পাসপোর্ট থাকলে তা জমা দিতে হবে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না। কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। যদিও এই জামিনেই ঘুচবে না বন্দিদশা। কারণ, ইডির মামলায় জামিন মিলেছে কুন্তলের। এখনও সিবিআইয়ের মামলায় জামিন মেলেনি। ফলে জেলেই থাকতে হবে তাঁকে।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য