নিরুফা খাতুন: সপ্তাহের প্রথম দিন মর্মান্তিক দুর্ঘটনা বেহালার শখের বাজারে। সোমবার বাস থেকে নামার পর সেই বাসের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হল মহিলা যাত্রীর। জানা গিয়েছে, মৃতার নাম যমুনা মণ্ডল, বয়স ৪৬ বছর। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইছেন তদন্তরকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলার দিকে বেহালার থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। শখের বাজারের কাছে বাসস্টপে নামেন যমুনা মণ্ডল নামে ওই যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাস থেকে নামার সময়ে তাঁর শাড়ির আঁচল জড়িয়ে গিয়েছিল। যার জেরে নামার পরই হোঁচট খেয়ে ভারসাম্য রাখতে না পেরে সোজা বাসের নিচে চলে যান। এরপর সিগন্যাল ছেড়ে দেওয়ায় বাসটি তাঁকে পিষে চলে যায়। ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় যমুনাদেবীর।
চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে ছুটে আসেন আশপাশের পথচলতি মানুষজন ও দোকানদাররা। সকলে মিলে মহিলাকে উদ্ধার দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ততক্ষণে খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানাতেও। পুলিশও পৌঁছয় দুর্ঘটনাস্থলে। মৃত মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসের নম্বর ট্র্যাক করে বাসটি আটক করে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, মৃত যমুনা মণ্ডল কোথাকার বাসিন্দা, তা এখনও জানা যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে।
সর্বশেষ খবর
-
মহাত্মার মুখ ঢাকা নোংরা কাপড়ে! নিন্দার ঝড়, তদন্ত চেয়ে শুভেন্দুকে চিঠি প্রদেশ সভাপতির
-
হিরের ব্রেসলেট চুরি! বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার ববি মুর, তারপর…
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক