সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: বিশ্বকর্মা পুজোর দিন থেকেই জমে ওঠে দুর্গাপুজোর বাজার৷ ঠিক এই সময়ই দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত মোড় গড়িয়াহাট সংলগ্ন গোলপার্কের রাস্তায় ধস নামল৷ শনিবার বেলা ১১টা নাগাদ রাস্তার উপর বিরাট গর্ত দেখা যায়৷
প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান পুর-আধিকারিকরা৷ ধস পরিদর্শন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও৷ জানা যাচ্ছে, বৃষ্টির জল গালিপিট দিয়ে মাটির নিচে চলে যায়৷ কিন্তু নিকাশী ব্যবস্থায় কিছু সমস্যা থাকার ফলে বৃষ্টির জল নামার সময় মাটিও ধসিয়ে দিয়েছে৷ ফলে ৮x১০ ফুট মাপের গর্ত দেখা দেয় রাস্তায়৷ ধসের জেরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়৷ গোলপার্ক থেকে ঢাকুরিয়াগামী পরিবহণও সমস্যায় পড়ে কিছুক্ষণের জন্য৷
দ্রুত ধস মেরামতিতে সক্রিয় হয়েছে পুরসভা৷ এর আগেও শহরের রাজপথে এরকম ধস দেখা দিয়েছিল৷ পুজোর মুখে এই ঘটনায় তাই চিন্তায় সাধারণ নাগরিকরা৷
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির