সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ‘প্রকাশ্যে’ শেখ শাহজাহান। সোমবার আদালতের দ্বারস্থ হলেন ‘নিখোঁজ’ তৃণমূল নেতা। তাঁর আইনজীবী আদালতে আর্জি জানালেন শাহজাহানকে সন্দেশখালি মামলায় যুক্ত করার।
ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের(Shahjahan Sheikh) বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানেই স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা। জখম হন। প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন জওয়ানরা। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। ইডি আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে মামলা হয়েছে বলে খবর। এদিকে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। সিবিআই তদন্ত দাবি করেন তাঁরা।
[আরও পড়ুন: জনতার সাহায্য করা দরকার, সেনা সরাতে মালদ্বীপের চাপের মুখেও মানবদরদি ভারত]
সোমবার সেই মামলার শুনানিতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করলেন শাহজাহানের আইনজীবী। তিনি আবেদন করেন তাঁর মক্কেলকে এই মামলায় যুক্ত করার জন্য। এর পরই ভর্ৎসনার সুরে বিচারপতি প্রশ্ন করেন, তাঁর মক্কেল কেন এখনও আত্মসমপর্ণ করেননি। পালটা আইনজীবী দাবি করেন, শাহজাহানের অধিকার ক্ষুন্ন হয়েছে। অভিযান নিয়ম মাফিক হয়নি। এর পরই সিবিআইয়ের আইনজীবী ওকালতনামা জমা দেওয়ার কথা বলেন। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানি।
[আরও পড়ুন: যুব ব্রিগেডের সাফল্য, সিপিএমে দলীয় সদস্যপদে অগ্রাধিকার পাবেন ৩১ বছরের কমবয়সিরা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক