Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Mamata Banerjee

রাতে ধরনা মঞ্চেই থাকবেন মমতা, বক্তৃতা শেষে ‘দিদি’কে প্রণাম অভিষেকের

Advertisement
এক নজরে
২০:২৩ সর্বশেষ
আগামিকাল সকালে ফের হাজির হবেন নেতা-মন্ত্রীরা
১৯:১৫
রাতে ধরনা মঞ্চেই থাকবেন মমতা
১৯:১৩
সৌরভকে নিয়ে মুখ খুললেন অভিষেক
১৯:০৯
অভিষেককে মাঝ বক্তৃতায় ডেকে তথ্য দিলেন মমতা
১৮:৩৪
'বিজেপিকে বয়কট করুন'
১৮:২৪
কমিশনকে বিঁধলেন অভিষেক
১৮:১৯
বলবেন অভিষেক
১৭:৪১
‘আমি আগামিকাল বলব’
১৭:৩৭
ধরনা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যাায়
১৭:১০
বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের
১৬:৩৬
'বিজেপি এই পরিমাণে নির্বোধ', তোপ সুমনের
১৬:৩৫
কমিশনকে বিঁধলেন মেনকা
১৬:২৫
জ্ঞানেশ কুমারের আঙুল কাটার হুমকি কল্যাণের
১৬:০১
মমতার পাড়ায় 'ভূত'
১৫:৫৫
কবীর সুমনকে নিজে হাত ধরে বসালেন মমতা
১৫:৪৫
ধরনা স্থলে রাজীব কুমার
১৫:১৯
জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত
১৫:১৮
নামবিভ্রাটের প্রতিবাদ সন্ন্যাসীর
১৫:১৪
মমতাকে তোপ গিরিরাজ সিংয়ের
১৫:০৪
মমতার ধরনা মঞ্চে প্রতীক
১৪:১৩
ধরনা মঞ্চে 'ভূত' হাঁটাবেন মমতা
১৩:৪৮
ধরনা মঞ্চে পৌঁছলেন মমতা
১৩:১৫
মিছিল তৃণমূলপন্থী বিএলওদের
১২:১৫
মঞ্চে ভূত হাঁটাবেন মমতা!
১২:০৪
ধরনায় থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
১১:৪৫
কী বলেছিলেন মমতা
১১:৪০
ঝুলে ৬০ লক্ষের ভাগ্য
১১:৩০
কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
১১:২৩
স্বমেজাজেে 'অগ্নিকন্যা'
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ২০:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ২০:২৯

options
link
Advertisement
শেষ আপডেট: ২০:২৩

আগামিকাল সকালে ফের হাজির হবেন নেতা-মন্ত্রীরা

সন্ধে ৮টা নাগাদ মূল মঞ্চ থেকে বিদায় নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের পিছনেই রাত কাটাবেন। তাঁর সঙ্গে থাকার কথা পরিবারের কয়েকজন সদস্যের। আগামিকাল সকাল ১০টা নাগাদ আমারও মঞ্চে হাজির হবেন তিনি। নেতা-মন্ত্রী-কর্মীদেরও উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শেষ আপডেট: ১৯:১৫

রাতে ধরনা মঞ্চেই থাকবেন মমতা

রাতে ধরনা মঞ্চেই থাকবেন মমতা, বক্তৃতা শেষে 'দিদি'কে প্রণাম অভিষেকের। মমতা বললেন, "এসআইআর নিয়ে অভিষেক ভালো কাজ করেছে। ও খুব ভালো বলেছে।"

Advertisement
শেষ আপডেট: ১৯:১৩

সৌরভকে নিয়ে মুখ খুললেন অভিষেক

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সেই বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, "সৌরভ যদি দালাল হন, ২০২১ সালে শুভেন্দু অধিকারী, দিলীগ ঘোষদের বগলদাবা করে বেহালায় তাঁর বাড়িতে গিয়ে লুচি-আলুর দম খেয়ে এসেছিলেন কেন অমিত শাহ? বাঙালি তো, তাই উনি মাথানত করেননি।"

শেষ আপডেট: ১৯:০৯

অভিষেককে মাঝ বক্তৃতায় ডেকে তথ্য দিলেন মমতা

বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রের সমালোচনায় অভিষেক। মোদি সরকারের আবাস যোজনা নিয়ে বলেন, "৫ বছরে একটা বাড়ি দিয়েছ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।" মাঝপথে তাঁকে থামিয়ে মমতা বলেন, "বাবু, আমরা ১ কোটি ২০ লক্ষ বাড়ি দিয়েছি।"

শেষ আপডেট: ১৮:৩৪

'বিজেপিকে বয়কট করুন'

অভিষেক আরও বলেন, "অপরিকল্পিত এসআইআরের জন্য ১৭২ জন সহনাগরিককে হারিয়েছি। মাটির জন্য তাঁরা প্রাণ দিয়েছেন। তাঁদের বলিদান, প্রাণ আমরা বৃথা যেতে দেব না। এবার নো ভোট টু বিজেপি নয়, বয়কট বলতে হবে। সামাজিকভাবে বয়কট করুন। ভারতবাসীর পোড়া কপাল। দেশ কার থেকে পেট্রোল কিনবে সেটা ঠিক করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! অমিত শাহ এলে তাঁর সভা শুরু শেষ হয় আমার নাম দিয়ে। বিজেপির সবার গায়ে জ্বালা আমায় নিয়ে। আমি ছোট একটা প্রস্তাব দিচ্ছি। পাশে অসম, একপাশে ত্রিপুরা, বিহার ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট। সব রাজ্যে বিজেপি ক্ষমতায়। কোনও শর্ত ছাড়া আড়াই কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মোদির একটা সরকার দিয়ে দেখাক! যদি দিতে পারে আমি রাজনীতি থেকে অবসর নেব। যত মহিলা আছে সবাইকে দিয়ে দেখাক। বাইরের ভোটার নিয়ে এসে নাম লিস্টে তুলে ভেবেছিল ভোটে জিতবে।"

শেষ আপডেট: ১৮:২৪

কমিশনকে বিঁধলেন অভিষেক

কমিশনকে বিঁধলেন অভিষেক। বললেন, "সকলকে প্রণাম জানাই। রোজা রেখেছেন, রোজাদারদের, সকল ধর্মের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অপরিকল্পিত এসআইআর। বিচারব্যবস্থার একাংশ, ইডি, সিবিআই, সংবাদমাধ্যম। সবার উপরে চ্যালেঞ্জ থাকল। মানুষ ভোট দেবে, এই লড়াই সেই লড়াই। বিচারাধীন ৬০ লক্ষ। নাম কেটেছে ৫৮ লক্ষের। এক কোটির বেশি মানুষ! ১ কোটি ২৪ লক্ষ। এসআইআর ঘোষণা হওয়ার তিন মাস আগে থেকে বিজেপি নেতারা গলা ফাটিয়ে বলেছিল। এটা তো কাকতালীয় হতে পারে না। যতদিন এই ৬০ লক্ষ মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে না, বঞ্চিত থাকবে। ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে। মনে রাখবেন এই ৬০ লক্ষ ভোটারের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশের প্রধানমন্ত্রীর চেয়ার কেন বিবেচনাধীন হবে না? অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে কমিশন। "

শেষ আপডেট: ১৮:১৯

বলবেন অভিষেক

মমতা ঘোষণা করলেন, "এবার বক্তব্য দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওঁর নতুন করে পরিচয়ের দরকার নেই। ও বিষয়টি ভালো জানে।"

West Bengal Assembly Election 2026: Abhishek Banerjee to Campaign in Nandigram
শেষ আপডেট: ১৭:৪১

‘আমি আগামিকাল বলব’

‘আমি আগামিকাল বলব’, ধরনা মঞ্চে বললেন মমতা, এবার বক্তব্য রাখবেন অভিষেক।

শেষ আপডেট: ১৭:৩৭

ধরনা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যাায়

ধর্মতলার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে এলেন তৃণমূল কংগ্রেসের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Live Updates: Mamata Banerjee Kolkata protest
ধর্মতলায় ধরনা মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যাায়। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১৭:১০

বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের

মমতার ধরনা মঞ্চে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের। মুখ্যমন্ত্রী বলেন, "এটা সময় নয়, মানুষ মরছে। বিজেপি মাইন্ডেড সব। এদের এখানে কারা পাঠিয়েছে জানি। বিজেপি এসবের পিছনে। মানুষ মারা গেছে, তাদের জন্য আমরা এখানে এসেছি। বাকিদের দাবিও আছে। তাদের জন্য অন্য জায়গা আছে। মোদি, অমিত শাহ, ভ্যানিশ কুমারের কাছে যান।"

বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের
মমতার ধরনা মঞ্চে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১৬:৩৬

'বিজেপি এই পরিমাণে নির্বোধ', তোপ সুমনের

বিজেপির বিরুদ্ধে তোপ কবীর সুমনের। তাঁর কথায়,"এটা (ভোট) আমার অধিকার। মৌলিক অধিকার রক্ষার লড়াই। কারও অপছন্দ বলে কিছু করার নেই। আমি ভাবতে পারিনি বিজেপি এই পরিমাণে নির্বোধ। তাদের মাথায় কিচ্ছু ঢোকেনি। বিজেপি কিছুতেই জিতবে না। আমি আবারও বলি আমি তৃণমূল সমর্থক নই। আমাদের শহরটা আগে এত সুন্দর ছিল না মোটেই আমার পাশে বসে থাকা মানুষটির (মমতা) কল্যাণেই হয়েছে। বিধানচন্দ্র রায়ের পরেই... একবার কলকাতারা রাস্তাঘাট দেখুন। আগে কী ছিল?"

এদিন কবীর সুমন ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ রবীন্দ্রসঙ্গীত গান। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘পথে আবার নামো সাথী’ গানটি গান।

কমিশনকে বিঁধলেন জয় গোস্বামী। বললেন,"অন্যায় হচ্ছে, মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা আমার ব্যক্তিগত কথা নয়। ৯০ বছর অতিক্রান্ত মানুষকে যেতে হচ্ছে প্রমাণ দিতে। কেউ আত্মহত্যা করছেন, মারা যাচ্ছেন।"

শেষ আপডেট: ১৬:৩৫

কমিশনকে বিঁধলেন মেনকা

কমিশনকে বিঁধে বক্তব্য রাখলেন মেনকা গুরুস্বামী। বললেন, "আমরা ব্রিটিশদের তাড়িয়েছি। সংবিধান বানিয়েছি। সেই সংবিধান সবাইকে ভোটাধিকার দিয়েছে। সমান অধিকার দিয়েছে। সবার ভোট দেওয়ার অধিকার আছে। যদি তা না থাকে তাহলে মুক্ত এবং স্বচ্ছ নির্বাচন কীভাবে হবে? আমরা লড়াই করছি আদালতে। সব আদালতে লড়ব। সব বাঙালির ভোটাধিকার থাকবে। জয় বাংলা, জয় সংবিধান।"

"মেনকা খুব ভালো। হৃদয় ছুঁয়ে গেছে", মেনকার বক্তব্য শোনার পর বললেন মমতা।

শেষ আপডেট: ১৬:২৫

জ্ঞানেশ কুমারের আঙুল কাটার হুমকি কল্যাণের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে হুমকি প্রবীণ তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বলেন, "মমতাদিকে আঙুল দেখিয়ে কথা জ্ঞানেশ কুমারের! নির্বাচন কমিশনারের পদে না থাকলে আঙুল কেটে নিতাম।"

জ্ঞানেশ কুমারের আঙুল কাটার হুমকি কল্যাণের
শেষ আপডেট: ১৬:০১

মমতার পাড়ায় 'ভূত'

মমতা বললেন, "আমার পাড়ার রাস্তাতেও বেশ কয়েকজন জীবিত-মৃত কেস আছে। কাল তাঁদের আনব।"

শেষ আপডেট: ১৫:৫৫

কবীর সুমনকে নিজে হাত ধরে বসালেন মমতা

কবীর সুমনকে নিজে হাত ধরে বসালেন মমতা। যত্ন করে ডেকে নিলেন জয় গোস্বামীকে। দুজনেই বয়স জনিত কারণে খানিকটা অসুস্থ। তবুও এসেছেন।

Live Updates: Mamata Banerjee Kolkata protest
ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১৫:৪৫

ধরনা স্থলে রাজীব কুমার

ধর্মতলায় ধরনা মঞ্চে এলেন কলকাতার প্রাক্তন নগরপাল তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। এসেছেন আইনজীবী তথা দলের আরও এক প্রার্থী মেনকা গুরুস্বামী। হাজির বাবুল সুপ্রিয়। এসেছেন
জয় গোস্বামী, কবীর সুমনও।

ধরনা স্থলে রাজীব কুমার
৬ মার্চ, শুক্রবার। ধর্মতলায় ধরনা মঞ্চে রাজীব কুমার ও বাবুল সুপ্রিয়। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১৫:১৯

জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত

এসআইআর গেরোয় হয়রানি সাধারণ মানুষের। দায় এড়িয়েছেন সিইও মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও ঝুলেই ৫৬ লক্ষের ভাগ্য। এই প্রেক্ষাপটে এদিন ধর্মতলায় মমতার মঞ্চে হাজির কমিশনের খাতায় 'মৃত'রা।

জীবিত হয়েও কমিশনের খাতায় মৃত
ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১৫:১৮

নামবিভ্রাটের প্রতিবাদ সন্ন্যাসীর

২০০২ সালে ভোটার তালিকায় নাম থাকলেও ২০২৬-এর এসআইআরে নাম নেই। প্রতিবাদে মঞ্চে সন্ন্যাসী। এদিন মেট্রো চ্যানেলে মমতার ধরনা মঞ্চে হাজির উত্তর ২৪ পরগনার রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। এসআইআর তালিকায় তাঁর নাম নেই।ওই সন্ন্যাসী বলেন, "আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজ ১৪ বছর হল মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তা সত্ত্বেও আমার নাম বাতিল করা হয়েছে। আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আমি আজ দিদির কাছে এলাম। বললাম, এ রকম যদি হতে থাকে তা হলে তো দেশের অবস্থা তো খুব খারাপ হবে।"

নামবিভ্রাটের প্রতিবাদ সন্ন্যাসীর
নিজস্ব ছবি
শেষ আপডেট: ১৫:১৪

মমতাকে তোপ গিরিরাজ সিংয়ের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিং। তাঁর কথায়. "অনুপ্রবেশকারী মুসলমানদের বাঁচাতে ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

শেষ আপডেট: ১৫:০৪

মমতার ধরনা মঞ্চে প্রতীক

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে হাজির দলবদলু প্রতীক উর রহমান।

মমতার ধরনা মঞ্চে প্রতীক
শুক্রবার, ৬ মার্চ। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে প্রতীক উর রহমান। নিজস্ব ছবি
শেষ আপডেট: ১৪:১৩

ধরনা মঞ্চে 'ভূত' হাঁটাবেন মমতা

এসআইআর তালিকায় যে ২২ জনকে মৃত ঘোষণা করা হয়েছিল তাঁরা আসবেন মঞ্চে। মমতা বলেন, "মৃত ঘোষণা করেছেন, তাঁরা জীবিত আছেন। তাঁদের মঞ্চে হাজির করব। নির্লজ্জ বেহায়া পার্টি। তাঁদের দালাল কমিশন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। কমিশনের খাতায় ওঁরা মৃত। আজ তাঁদের প্যারেড করাব। মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, ওঁরা বেঁচে আছেন। ২২টি পরিবার আসবে। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।

শেষ আপডেট: ১৩:৪৮

ধরনা মঞ্চে পৌঁছলেন মমতা

ধরনা মঞ্চে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে শশী পাঁজা, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দোলা সেন, মালা রায়, শতাব্দী রায়, জুন মালিয়া-সহ অন্যান্যরা।

ধরনা মঞ্চে পৌঁছলেন মমতা
শুক্রবার, ৬ মার্চ। ধর্মতলায় ধরনা মঞ্চে মমতা। ডানদিকে সুব্রত বক্সি। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
শেষ আপডেট: ১৩:১৫

মিছিল তৃণমূলপন্থী বিএলওদের

মিছিল করে ধরনা মঞ্চের দিকে রওনা তৃণমূলপন্থী বিএলওদের। এসআইআরে সাধারণ মানুষের এবং বিএলওদের হয়রানির প্রতিবাদে সরব তাঁরা।

শেষ আপডেট: ১২:১৫

মঞ্চে ভূত হাঁটাবেন মমতা!

চূড়ান্ত ভোটার তালিকায় মৃত! সেই সমস্ত ভোটারদের কয়েকজন এদিন ধরনা মঞ্চে থাকবেন বলে খবর। এর আগে একাধিকবার মঞ্চে এহেন 'ভূত'দের হাঁটিয়ে নির্বাচন কমিশনকে বিদ্ধ করেছেন মমতা ও অভিষেক। গত ফেব্রুয়ারি মাসে রাজধানী দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের সময়ও 'ভূত' দেখিয়েছিলেন মমতা।

শেষ আপডেট: ১২:০৪

ধরনায় থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

শেষ আপডেট: ১১:৪৫

কী বলেছিলেন মমতা

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, “মানুষই যদি ভোট দিতে না পারে, তা হলে কীসের ভোট? ইআরও-রা ফাইনাল করার পরও দিল্লির নির্দেশে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এমন কোনও দরজা নেই যেখানে গিয়ে ঠক ঠক করিনি। নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট সর্বত্র গিয়েছি। কিন্তু এখনও বহু নাম বাদ। এর বিরুদ্ধেই বাংলার মানুষের ভোটরক্ষার স্বার্থে শুক্রবার থেকে রাস্তায় বসছি। সব জগতের মানুষ রাস্তায় নেমে পড়ুন। প্রতিবাদ করুন। এটা বাংলার সম্মানের প্রশ্ন। দেখি, কত ধানে কত চাল।”

শেষ আপডেট: ১১:৪০

ঝুলে ৬০ লক্ষের ভাগ্য

বঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুরু দিন পথে নেমেছিলেন মমতা। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের শেষের মুখে এসআইআরে ভুক্তভোগীদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের দরবারে। সেখানে অভিযোগ জানিয়েছেন। কথা বলেছেন সাধারণের হয়ে। কিন্তু তারপরও বাংলার প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। এর মধ্যে ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম স্রেফ ডিলিট করে দেওয়া হয়েছে। আরও ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার বিচারাধীন।

শেষ আপডেট: ১১:৩০

কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা খুব স্পষ্ট। রক্ষা করতে হবে সাধারণের ভোটাধিকার। জানা যাচ্ছে, এই কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমোর পাশে থাকবে ভুক্তোভোগী ভোটারদের একাংশ। যাঁরা এসআইআর প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁরাও থাকবেন।

Mamata Banerjee to start dharna against SIR at Dorina crossing
৬ মার্চ শুক্রবার।ডোরিনা ক্রসিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১১:২৩

স্বমেজাজেে 'অগ্নিকন্যা'

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম বাদ গিয়েছে! তার প্রতিবাদে আজ, শুক্রবার দুপুর ২টোয় ধরনায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেল ডোরিনা ক্রসিংয়ে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোতায়েন প্রচুর পুলিশ। রয়েছেন নেতা থেকে কর্মীরাও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.