আগেই জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল আদালত! দেশ থেকে পালানোর চেষ্টা করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর পুলিশের এই মামলায় সিআইডির মাধ্যমে লুক আউট নোটিস জারি করা হয়েছে।
আরও পড়ুন:
জমি দুর্নীতি মামলা-সহ একাধিক ইস্যুতে অভিষেকের বাল্যবন্ধু তথা তাঁর আপ্ত সহায়ক সুমিতের খোঁজ চালাচ্ছে শালবনি তথা পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। কলকাতা, তাঁর শ্বশুড়বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু কোনও সন্ধান পাওয়া যায়নি। সোমবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আর্জি জানায় পুলিশ। তা মঞ্জুর করা হয়। এবার মঙ্গলবার সুমিতের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। অর্থাৎ বিমানবন্দর বা অন্য কোনও বন্দর দিয়ে দেশের বাইরে পালনোর চেষ্টা করলে তাঁকে দেখা মাত্রই গ্রেপ্তার করা হবে। তদন্তকারীদের অনুমান, তিনি দেশের বাইরে পালিয়ে যেতে পারেন। সেই জন্যই এই পদক্ষেপ।
উল্লেখ্য, শালবনি থানায় তৃণমূলের এক যুব নেতা জমি দুর্নীতির মামলা করেন। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জেরা করেই উঠে আসে অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের নাম। তাঁর খোঁজে গত সপ্তাহের শনিবার রাতে অভিষেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে এখনও সুমিতের কোনও খোঁজ মেলেনি। এবার জারি হয়েছে লুক আউট নোটিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের