স্টাফ রিপোর্টার: এক বন্ধু ও এক বান্ধবী ছাড়াও বিমানসেবিকা ক্লারার সঙ্গে জন্মদিনের পার্টিতে আরও কয়েকজনের উপস্থিতির কথা জানতে পেরেছে পুলিশ। ক্লারার মৃত্যুতে আত্মহত্যা বা মদ খেয়ে পড়ে যাওয়ার তত্ত্ব ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। ক্লারার রহস্যমৃত্যু নিয়ে এখন নতুন করে খুনের তত্ত্ব উঠে আসছে পুলিশের কাছে।
পুলিশ সূত্রে খবর, শুধু দু’জন নয়, ক্লারার ফ্ল্যাটে মঙ্গলবার রাতে আরও অনেকে এসেছিল। তাদের মধ্যে বিশেষ একজনকে বৃহস্পতিবার ভোর রাতে বাগুইআটি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই ব্যক্তির সঙ্গে ক্লারার কী সম্পর্ক ছিল তা জানার চেষ্টা চলছে। সম্পর্কের কোনও টানাপোড়েনের জেরেই ক্লারার মৃত্যু কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ক্লারার এক বন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই তথ্য জানতে পেরেছে। ক্লারার সঙ্গে একাধিক পুরুষ বন্ধুর সম্পর্ক ক্লারার মৃত্যুরহস্যকে আরও ঘনীভূত করে তুলছে। তবে তদন্তের স্বার্থে এখনই ওই বন্ধুর নাম জানাতে চাইছে না বাগুইআটি থানার পুলিশ। ফলে এই মৃত্যুতে দুর্ঘটনা কিংবা আত্মহত্যার তত্ত্ব ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি ক্লারার মৃত্যুর সঙ্গে কোনওভাবে জড়িত কি না তা দেখছে পুলিশ।
[মুখ্যমন্ত্রীর সম্পর্কে অশ্লীল মন্তব্য, গৌতম দেবকে নোটিস সিআইডির]
পুলিশের প্রাথমিক অনুমান, একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় পুরুষ বন্ধুদের মধ্যেই কেউ তাঁকে খুন করেছে। কিন্তু কীভাবে এই খুন তা নিয়ে কিছুটা ধন্দে রয়েছে পুলিশ। তাঁকে মদ্যপান করিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছে না মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। খুন করে নিচে ফেলে দিলে মনে হতে পারে ক্লারা তাঁর ফ্ল্যাট থেকে আত্মহত্যা করেছেন। কিংবা অতিরিক্ত মদ্যপান করে টাল সামলাতে না পেরে আবাসনের জানালা দিয়ে নিচে পড়ে গিয়েছেন। এইসব বিষয়ই এখন তদন্ত করে দেখছে পুলিশ। ফ্ল্যাটে বসে রাতভর আকণ্ঠ মদ্যপান, তার আগে পার্ক স্ট্রিটের দুই অভিজাত নাইট ক্লাবে গিয়ে পুরুষ সঙ্গী ও বান্ধবীর সঙ্গে দেদার পার্টিও করে এসেছিলেন ক্লারা বংশরাই কনসিট।
কেষ্টপুরে তেইশ বছরের তরুণী বিমানসেবিকাটির অপমৃত্যুর তদন্তে নেমে পুলিশের হাতে এমন তথ্য ইতিপূর্বেই উঠে এসেছে। বুধবার কাকভোরে কেষ্টপুর প্রফুল্লকাননে নিজের চারতলার ফ্ল্যাটের নিচে ক্লারার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। মেয়েটির দুই সঙ্গীকে জেরা করে বাগুইআটি থানার পুলিশ জানতে পারে, পার্ক স্ট্রিটে মদ খাওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ ক্লারা কেষ্টপুরের ফ্ল্যাটে ফিরেছিলেন। সেইসময় ক্লারার সঙ্গে ওই দু’জন ছাড়া আরও অনেকে ছিল। বাড়িতে শুরু হয় ইবলেনের জন্মদিনের পার্টি। পুলিশ সূত্রের খবর, ক্লারার ফ্ল্যাট থেকে বেশ কিছু মদের বোতল ও ছ’টি গ্লাস উদ্ধার হয়েছে। ক্লারারা তিনজন বন্ধু মিলে পার্টি করেছিলেন বলে প্রথমে জানতে পেরেছিল পুলিশ। কিন্তু বৃহস্পতিবার পুলিশ জানতে পারে তাঁদের সঙ্গে আরও অনেকে ছিল। অতিরিক্ত তিনটি গ্লাস দেখে বিষয়টি আরও স্পষ্ট হয়।
ওই ছ’টি গ্লাস ও অনেকগুলি মদের বোতল ফরেনসিকে পাঠানো হয়েছে। পুলিশের একাংশের বক্তব্য, ইন্ডিগোর ওই বিমানসেবিকা যদি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়ে থাকতেন, তা হলে রাস্তার উপর তাঁর মাথা ও পা অন্য অবস্থানে থাকত। তা হয়নি। মাথা পড়েছিল বাড়ির দিকে। এমতাবস্থায় তদন্তকারীরা অন্য সম্ভাবনার কথাও ভাবতে বাধ্য হচ্ছেন। দেখা হচ্ছে, তাঁকে কেউ পিছন থেকে ধাক্কা মেরে নিচে ফেলেছে কি না। পুলিশ সূত্রের খবর, চারতলার ওই ফ্ল্যাটের জানালায় গ্রিল ছিল না, স্লাইডিং জানালা। যেটা এদিন সকালেও খোলা ছিল। আর একটা প্রশ্নও ভাবাচ্ছে। পুলিশ বলছে, চারতলা উঁচু থেকে নিচে পড়ার সময় দেহটির একাধিক সানশেডে ধাক্কা খাওয়ার কথা। কিন্তু তা হয়নি। ক্লারার দেহ জানালার সরাসরি নিচে পড়েনি, প্রায় সাত ফুট দূরে গিয়ে পড়েছে। কেন? ফরেনসিক টিমও এটা নজর করেছে। সব বিষয় খতিয়ে দেখেই পুলিশ মৃত্যুরহস্য উদঘাটন করতে চাইছে। এখন পুলিশ প্রাথমিকভাবে দুই বন্ধু ছাড়া আর যারা ছিল তাদের সম্পর্কেই বিস্তারিত জানতে চাইছে।
[নিত্যযাত্রীদের সুবিধার জন্য অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের]
সর্বশেষ খবর
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ
-
ছুটছেন এমবাপে-ডেম্বেলেরা, সুইডেনের বিরুদ্ধে নামার আগে দেশঁর মাথাব্যথা নিজের দলই!
-
‘একেবারে মেরুদণ্ডহীন-চটিচাটা’, মোদির প্রশংসা করতেই কেন কটাক্ষের শিকার মাধবন?
-
এখনও জ্বলছে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বন্ধ ট্রেন চলাচল, ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা