স্টাফ রিপোর্টার: প্রেমে বাধা পেয়ে নৃশংসভাবে হাতের শিরা কাটার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল তরুণ প্রেমিক৷ প্রেমিকের আত্মহত্যার এক ঘণ্টার মধ্যেই বহুতলের ১১ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল তার কিশোরী প্রেমিকা৷
বুধবার দুপুরে শহরের বুকে ঘটল এই ঘটনা৷ দক্ষিণ কলকাতার হেস্টিংস থানা এলাকার জুবিলি লাইন সার্ভেন্টস কোয়ার্টারে থাকতেন শেখ জাহাঙ্গির (২০)৷ তিনি এক সেনা আধিকারিকের বাড়িতে পরিচারকের কাজ করতেন৷ অন্য এক সেনা আধিকারিকের বাড়িতে কাজ করত পরিচারিকা রুমকি দাস (১৭)৷ সে-ও থাকত ওই একই আবাসনে৷ প্রত্যেকদিন দেখা হতে হতেই দু’জন দু’জনকে ভালবেসে ফেলে৷ বিয়ে করার পরিকল্পনা করে ওই তরুণ ও কিশোরী৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার৷ কিশোরীকে বলে দেওয়া হয়, সে যেন তার প্রেমিকের সঙ্গে না মেশে৷ গত কয়েক মাস ধরে কাজও করছিল না কিশোরী৷ পরিবারের পক্ষ থেকে বকাবকি করা হয় ওই তরুণকেও৷ এদিন প্রথমে জাহাঙ্গির তাঁর বাঁ-হাতের শিরা একটি ব্লেড দিয়ে কাটেন৷ প্রচণ্ড যন্ত্রণার মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি৷ অনেকক্ষণ ধরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তরুণের পরিজনদের সন্দেহ হয়৷ দুপুর সোয়া বারোটা নাগাদ তাঁরা দরজা খুলে তরুণকে ঝুলন্ত অবস্থায় দেখেন৷ একইসঙ্গে ঘরের মেঝে ও বিছানায় রক্তের ছাপ৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
ওই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে পরিচারকদের আবাসনে৷ ওই সময় রিভার ভিউ-র একটি আবাসনে ছিল কিশোরী রুমকি৷ প্রেমিকের আত্মহত্যার খবর পায় সে৷ তারপর দুপুর সোয়া একটা নাগাদ ১২ তলা আবাসনের ১১ তলার উপর থেকে ঝাঁপ দেয় কিশোরী৷ আবাসনের রক্ষীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই কিশোরীকে৷ সঙ্গেই সঙ্গে হেস্টিংস থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ দু’জনের আত্মহত্যার তদন্ত করছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার