সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম সারির অন্যতম রিটেল চেন মেট্রো রিটেল প্রাইভেট লিমিটেডের ইউনিট এম বাজার সাফল্যের সঙ্গে আয়োজন করল আন্তঃ অফিস ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার অর্থাৎ ৮ জানুয়ারি দিনভর ব্যাট-বলের লড়াইয়ে মাতেন সংস্থার কর্মীরা।
এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন সংস্থার চিফ ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সারাফ। এছাড়াও বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্য মনমোহন আগরওয়াল, শুভম সারাফ, অনুজ সারাফরাও ছিলেন প্রতিযোগিতা আয়োজনের পুরোভাগে। গোটা প্রতিযোগিতা জুড়েই ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। শেষপর্যন্ত শুভন সারাফের নেতৃত্বাধীন ‘লায়ন ফোর্স’ জয়লাভ করে। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়েছে।

পরে সঞ্জয় সারাফকে বলতে শোনা যায়, ”এই প্রতিযোগিতা আসলে আমাদের সংগঠনের মূল পরিচালক ঐক্য ও শক্তির উদাহরণ। আমাদের কর্মীদের একত্রিত হতে দেখাটা সত্যিই অনুপ্রেরণামূলক। কর্মক্ষেত্রের বাইরেও তাঁরা বন্ধন গড়ে তুলেছিলেন। আমরা আমাদের দলের জন্য এই ধরনের আকর্ষণীয় সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।” সেই সঙ্গেই তিনি জানান, তাঁর আশা ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। যার মাধ্যমে দলগত কর্মকাণ্ডকে উৎসাহিত করে প্রতিষ্ঠানের প্রাণবন্ত কর্মসংস্কৃতিকে শক্তিশালী করা সম্ভব হবে।
সর্বশেষ খবর
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?