সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : লিফট ছিঁড়ে পড়ে আহত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শ্যামবাজার মেট্রোরেলের অফিসে ঘটনাটি ঘটে। ছ’তলা থেকে লিফটি ছিঁড়ে পড়ে। ঘাড়ে ও কোমরে চোট পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার শ্যামবাজার মেট্রোরেলের অফিসে গিয়েছিলেন মদন মিত্র। ফেরার পথে ছ’তলা থেকে লিফটে ওঠেন তিনি। আচমকাই লিফটি ছিঁড়ে একতলায় পড়ে যায়। কোমরে ও ঘাড়ে আঘাত পান মদনবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
মদনবাবু বলেন, “লিফট ছিঁড়ে একেবার নিচে পড়ে যাই। কোমরে খুব চোট লেগেছে। বেশ কিছুক্ষণ অন্ধকার লিফটে আটকে ছিলমা। বরাত জোরে বেঁচে গিয়েছি।” যান্ত্রিক গোলযোগের কারণে এমনটা ঘটে থাকতে পারে বলে অনুমান তাঁর।
সর্বশেষ খবর
-
বিজেপি তো কাউকে তো বলেনি পার্টি করলে এক্সট্রা করে কাজ পাবে: মল্লিকা
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ