এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম! উঠল ‘চোর চোর’ স্লোগান। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটির আড়িয়াদহে। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ঘটনার পরে মদন মিত্র নিজে ফেসবুক লাইভ করেন। কামারহাটির তৃণমূল বিধায়ক জানিয়েছেন, “মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম।” ঘটনা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সরকার গঠনের পরে একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক, প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হচ্ছেন। তাঁদের অনেককে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। সেই আবহেই এবার শনিবার মধ্যরাতে মদন মিত্রের গাড়িতেও হামলা হল। বিক্ষোভকারীরা ছুড়ল ডিম।
এই বিষয়ে আরও খবর
কামারহাটির আড়িয়াদহ এলাকায় একটি গণ্ডগোলের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার কিছুক্ষণ পরেই তাঁর গাড়ির উপর হামলা চলে বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ওঠে ‘চোর চোর’ স্লোগান। গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যদিও সেসময় মদন মিত্র ওই গাড়িতে ছিলেন না বলেই প্রাথমিক খবর। চালক দ্রুত ওই এলাকা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়। বিক্ষোভের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
কামারহাটির আড়িয়াদহ এলাকায় একটি গণ্ডগোলের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার কিছুক্ষণ পরেই তাঁর গাড়ির উপর হামলা চলে বলে অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। ওঠে ‘চোর চোর’ স্লোগান। গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
রাতে সামাজিক মাধ্যমে বার্তা দেন মদন মিত্র। প্রথমে গাড়ি থেকে ও পরে বাড়িতে বসে ফেসবুইক লাইভ করেন তিনি। গোটা ঘটনার জন্য বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছেন তিনি। পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি মদনের। এদিকে শনিবার, সন্ধে থেকেই কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ চলেছে। এলাকার অটো ও টোটোচালকরা সেই বিক্ষোভ দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে ওই তৃণমূল কাউন্সিলর কাটমানি নিয়েছেন বলে অভিযোগ। সেইসব টাকা ফেরতের দাবি উঠেছে। মদন মিত্রের গাড়িতে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সম্মুখ সমরে সইফ-অক্ষয়, কেমন হল ‘হ্যায়ওয়ান’? রইল রিভিউ
-
পুজোর থিমে শুভেন্দুর নন্দীগ্রাম থেকে নবান্ন যাত্রা! অনন্য উদ্যোগকে বিশেষ শুভেচ্ছা মোদি-মুর্মুর
-
একমাত্র দেশ হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে শূন্য পয়েন্ট! আইসিসি’র শাস্তিতে লজ্জার নজির গড়ার পথে পাকিস্তান
-
নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের, প্রতীক যুদ্ধের আবহে মমতার প্রার্থীকে চ্যালেঞ্জ করবেন কারা?
-
২৫০ কোটির ব্লকবাস্টার ‘হনুমান অংশ’-এর পর তুলসীদাসকে নিয়ে ছবি, আধ্যাত্মিক সিনেমাতেই মোক্ষলাভ!



