সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয় দেখিয়ে তোলাবাজি করাটাই ছিল তার পেশা৷ সিন্ডিকেট ব্যবসা ফেঁদে রাতারাতি আকাশ ছুঁয়েছিল প্রতিপত্তি৷ দমদম এলাকায় ছিল অবাধ বিচরণ৷ কিন্তু, সোমবার সমস্ত কিছু থামিয়ে স্থানীয় যুবককে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল দমদমের ত্রাস দিলীপ বন্দ্যোপাধ্যায়৷ স্থানীয়রা তাকে হাতকাটা দিলীপ নামেই চেনে৷
[হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য]
পুলিশ সূত্রে খবর, দমদম কালিন্দী এলাকায় ত্রিনাথ দাস নামে এক যুবককে মারধর ও খুনের হুমকি দেয় হাতকাটা দিলীপ ও তার শাগরেদরা৷ এলাকার ত্রাসের রোষের মুখ থেকে কোনও মতে পালিয়ে বাঁচেন ওই যুবক৷ পরে নিজের প্রাণ বাঁচাতে গোটা বিষয়টি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন৷ ভীত সন্ত্রস্ত ওই যুবকের অভিযোগের ভিত্তিতে হাতকাটা দিলীপকে ধরতে অভিযানে নামে পুলিশ৷ পরে দমদম এলাকার একটি গোপন ডেরা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা৷ আজ, দুপুরে ধৃতকে জেরা করার জন্য সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আরজি জানিয়েছে লেকটাউন থানার পুলিশ৷ ধৃতকে জেরা করে বাকি শাগরেদদের সন্ধান শুরু করেছে পুলিশ৷
[সমকামে বাড়তে পারে এইডসের প্রকোপ, উদ্বিগ্ন চিকিৎসকরা]
এর আগেও তিনবার জেলের ঘানি টানতে হয়েছে দমদম এলাকার ত্রাস হাতকাটা দিলীপকে৷ ২০১৫ সালের ১৫ মে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে লেকটাউন এলাকা থেকে দিলীপকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ পুরনো একটি খুনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ গত মাস তিনকে ধরেই দিলীপকে খুঁজছিল পুলিশ৷ পরে, রবিবার গভীর রাতে স্থানীয় এক যুবকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে তারা৷ গোপন ডেরায় লুকিয়ে থাকা দিলীপকে গ্রেপ্তার করে সোমবারই আদালতে পেশ করা হয়৷ খুন ও বোমাবাজি-সহ একাধিক সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে হাতকাটা দিলীপের বিরুদ্ধে৷ ২০০৪ সালে বামফ্রন্ট জমানায় নয়াপট্টিতে এক সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। সেই খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে দিলীপের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল৷ ২০১১ সালে অবশ্য জামিনে মুক্তি মুক্তি পাওয়ার কিছুদিন পর থেকেই এলাকায় দাপট শুরু হয় দিলীপের৷
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা