Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁস মোবাইল-ল্যাপটপ চুরি চক্র, পুলিশের জালে দম্পতি

ল্যাপটপ, ফোন ছাড়া অন্য কিছুই চুরি করত না এই বানজারা দম্পতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ২০:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৮, ২০:২৪

options
link
ফাঁস মোবাইল-ল্যাপটপ চুরি চক্র, পুলিশের জালে দম্পতি zoom
Advertisement

অর্ণব আইচ: মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির দায়ে দম্পতিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম আশা বানজারা(২২) ও নেপাল বানজারা(২৫)। বাড়ি মেদিনীপুরে। জেরায় ধৃতরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরেই শহরের বুকে তারা একের পর এক মোবাইল ও ল্যাপটপ চুরি করছে। তবে অন্য কোনও জিনিসে এই দম্পতির কোনও আগ্রহ নেই। বেছে বেছে বিভিন্ন বাড়িতে গিয়ে তারা মোবাইল ও ল্যাপটপকেই পাখির চোখ করে। তারপর সুযোগ বুঝে তা হাতিয়ে নিয়ে এলাকা থেকে উধাও হয়ে যায়। এক জায়গায় দু’বার চুরির পরিকল্পনা তারা রাখে না। কেননা তাতে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে। তাই সাধের ফোন বা প্রিয় ল্যাপটপ চুরি গেলেও চোরকে চিহ্নিত করার কোনও জায়গাই ছিল না। এ কারণেই তাদের ধরা সহজ কাজ ছিল না। তবে গোয়েন্দারা চেষ্টা ছাড়েননি। তাঁদের কাছে এই চক্রের সম্পর্কে খবর ছিল। তক্কে তক্কে থেকে শেষে হাতেনাতে গ্রেপ্তার করা হয় আশা বানজারাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরির মোবাইল ফোন।

[রোজা ভেঙে রক্ত দিয়ে মানবিক নজির মেটিয়াবুরুজের যুবকের]

শহরের এক বেসরকারি হাসপাতাল থেকে দামি ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। অভিযোগকারী মহম্মদ আশার আনসারি সকাল ৯.৩০ থেকে ১০টার মধ্যে হাসপাতালে ছিলেন। একটা সময় তিনি শৌচাগারে যান। তখনই তার মোবাইল ফোন ও ল্যাপটাপ হাতিয়ে নেয় কেউ। ফিরে এসে যথাস্থানে জরুরি গ্যাজেট দু’টিকে দেখতে না পেয়ে শুরু হয়ে যায় খোঁজাখুজি। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সূত্র মেলেনি। তবে খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। শিয়ালদহ থেকে গ্রেপ্তার হয় ওই দম্পতি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ফোন। তবে ইতিমধ্যেই এজেন্ট মারফত ল্যাপটপটি বিক্রি হয়ে যাওয়ায় তার খোঁজ মেলেনি। তবে ধৃতদের জেরা করে এজেন্টের পরিচয় জানার চেষ্টা চলছে। এজেন্ট ধরা পড়লেই উদ্ধার হবে চুরি যাওয়া যাবতীয় সামগ্রী। এমনটাই মনে করছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিটকয়েনে কোটি টাকার প্রতারণা, পুণে থেকে গ্রেপ্তার তিন]

পুলিশ জানিয়েছে, বানজারা দম্পতি চুরি করলেও তারা তা খোলাবাজারে বিক্রি করে না। সামান্য দামে সেই চুরির মাল চলে যায় আর একজনের হাতে। তারপর তা ছড়িয়ে পড়ে বাজারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.