Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬
Topsia

দাউদাউ করে জ্বলছে তপসিয়ার রবার কারখানা, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল

কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ১৩:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ১৩:২৪

options
link
দাউদাউ করে জ্বলছে তপসিয়ার রবার কারখানা, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল zoom
ফাইল ছবি

নিরুফা খাতুন: কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে তপসিয়ার রবার কারখানা। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল কর্মীরা। 

নিচতলায় জুতো এবং তার উপর তলায় রবারের কারখানা। বৃহস্পতিবার সকালে তপসিয়ার রবারের কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাড়িকেই গ্রাস করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘ইডির বিরুদ্ধে এখনই পুলিশি পদক্ষেপ নয়’, সন্দেশখালি কাণ্ডে নির্দেশ হাই কোর্টের]

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা হলেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রথমে গুদাম ফাঁকা করা হয়। পরে পাশের বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে ওই কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে ছাই দুটি গুদাম। মাথায় হাত ব্যবসায়ীদের।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে ছেঁটে ফেলা হবে’, অভিষেককে পাশে নিয়ে বার্তা মমতার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.