সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবছরের মতোই এবারও ইদের সকালে রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ওরা চায় বিভাজন।” এরপরই সতর্ক করে বললেন, “কারও প্ররোচনায় পা দেবেন না।”

প্রতিবারের মতোই এবারও রেড রোডে আয়োজন করা হয়েছিল নমাজের। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার সকাল ৯ টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিতে একহাত নেন মমতা। বলেন, “একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।” মুখ্যমন্ত্রীর কথায়, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। শুধু গেরুয়া শিবির নয়, বামদেরও নিশানা করলেন মমতা। বললেন, “লাল-গেরুয়া মিশে গিয়েছে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।” বারবার সকলকে সতর্ক করে বললেন, “উসকানিতে পা দেবেন না।”
এদিন অভিষেকের গলায়ও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বললেন, চাঁদের কোনও ধর্ম হয় না। তৃণমূল সেনাপতির কথায়, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে।” এরপরই বিজেপিকে এক হাত নিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, “জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।” রেড রোডে অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক। লাল মসজিদ, সাদা মসজিদ এলাকা পায়ে হেঁটে ঘোরেন তাঁরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক