Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Mamata Banerjee

‘ভোলবদল মাত্র কয়েক ঘণ্টায়…’, মমতার কলমে তৃণমূলের ‘গিরগিটি’রা?

তৃণমূলে ভরাডুবির পর থেকেই ভাঙন। একের পর এক নেতার গলায় বিদ্রোহের সুর। ইস্তফা দিচ্ছেন অনেকেই। তারই মাঝে ফের কলম ধরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ২১:০১

options
link
‘ভোলবদল মাত্র কয়েক ঘণ্টায়…’, মমতার কলমে তৃণমূলের ‘গিরগিটি’রা? zoom
মমতার বিরুদ্ধে এফআইআর। ফাইল ছবি
Advertisement

তৃণমূলে ভরাডুবির পর থেকেই ভাঙন। একের পর এক নেতার গলায় বিদ্রোহের সুর। ইস্তফা দিচ্ছেন অনেকেই। তারই মাঝে ফের কলম ধরলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘গিরগিটি’ কবিতার মাধ্যমে দলের বিপদের সময় পিঠটান দেওয়া নেতানেত্রীদেরই কি খোঁচা দিলেন, দলনেত্রী, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।

মমতা লেখেন,
গিরিগিটির থেকেও ভয়ঙ্কর।
বহুরূপী তো রঙ বদলায়
তার রোজগারের পন্থায়
কিন্তু যাদের ভোলবদল
মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায়
অন্য চরিত্র বদলের –
নিজেদের আর্থিক লেনদেন
ও স্বার্থপরতার স্বার্থে!
নিজেরা শুধু বিকোচ্ছেন না
বিক্রি করছেন মানুষ ও কর্মীদের আত্মসম্মানকে
কত নেবে চরিত্র বদলাতে?
চরণতলে কত উৎকোচ ধন?
আর কত চাও???
নিজেদের ভোল বদলাতে?
রথের চাকা চলে
তোমাদের চাকাও চলবে।
প্রত্যাঘাত এর নামে
প্রত্যার্পণ – ফল পাবে
ধৈর্য্য ধরো,
শীঘ্রই উত্তর পাবে।।
ভোগীদের সম্মান নিকৃষ্ট?
গ্রাসাচ্ছাদন ভাবাবে।
সেদিন বুঝবে বিশ্বাসঘাতকরা
মূল্যহীন অমনুষ্যত্ব।

Advertisement

গত ৪ মে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। বেলা ১২টার পর থেকে প্রায় স্পষ্ট হতে শুরু করে ভোটের ফল। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাংলায় গেরুয়া ঝড়। ফলতা বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ২০৮টি আসন পেয়েছে বিজেপি। কার্যত মুখ থুবড়ে পড়ে তৃণমূল। তাদের দখলে মাত্র ৮০টি আসন। ভোটে বিপর্যয়ের পর দলে ভাঙন যে সময়ের অপেক্ষামাত্র, তা বোধহয় আগেভাগেই বুঝতে পেরেছিলেন তৃণমূলনেত্রী। ভোটে বিপর্যয়ের পর সাংবাদিক বৈঠকে সে ইঙ্গিত নিজে মুখেই দিয়েছিলেন তিনি। সম্প্রতি কালীঘাটের বাড়িতে বৈঠকেও দলবদলের যাঁরা ভাবনাচিন্তা করছেন, তাঁদেরও বিশেষ বার্তা দেন। তারপর দলের একাধিক নেতৃত্বের পদত্যাগের ঝড় যেন লেগেই রয়েছে। তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কবিতা যে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.