Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Mamata Banerjee

সই জাল-জনরোষ! মমতার বাড়িতে বৈঠকে কারা? প্রশ্ন তৃণমূলেই

দলের কর্মীদের বিভিন্ন জায়গায় মার খাওয়ার মতো ইস্যুর পাশাপাশি সদ্য জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পরিণতি নিয়ে আজ, রবিবার তৃণমূল নেত্রীর বৈঠকে আলোচনা হতে পারে সূত্রের খবর।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১১:২৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১১:২৫

options
link
সই জাল-জনরোষ! মমতার বাড়িতে বৈঠকে কারা? প্রশ্ন তৃণমূলেই zoom
মমতার বিরুদ্ধে এফআইআর। ফাইল ছবি

কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে আজ ফের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দলের সদস্যদের সই জালের মতো ইস্যুর পাশাপাশি দল ছেড়ে জনা কয়েক বিধায়কের অন্য দলে যাওয়ার খবরও সামনে আসছে। সঙ্গে দলের কর্মীদের বিভিন্ন জায়গায় মার খাওয়ার মতো ইস্যুর পাশাপাশি সদ্য জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পরিণতি নিয়ে আজ, রবিবার তৃণমূল নেত্রীর বৈঠকে আলোচনা হতে পারে সূত্রের খবর।

এর মধ্যেই প্রশ্ন উঠেছে, যেভাবে দলের বিধায়কদের নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন, জল্পনা তৈরি হয়েছে তাতে আজকের বৈঠকে কতজন দলীয় বিধায়ক যোগ দিতে আসবেন সেই প্রশ্নও রয়েছে। বারবার সৌজন্যের নাম করে এর মধ্যে একাধিক বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। দেখা করেছেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গেও। ফলে এই পরিস্থিতিতে কতজন বিধায়ক দল বদল করতে চাইছেন সে দিকেও নজর রাখছেন তৃণমূল নেত্রী। ফলে তাঁদের মধ্যে কতজন আদৌ আজকের বৈঠকে আসবেন সেদিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে।

Advertisement

এর মধ্যে দলের বিধায়কদের সই-কাণ্ড নিয়ে যে কেলেঙ্কারির আশঙ্কা থেকে সিআইডি তদন্ত শুরু করেছে, তা নিয়েও দলীয় সিদ্ধান্ত নির্দিষ্ট করে বার্তা দিতে পারেন মমতা। ইতিমধ্যে সই নিয়ে বিতর্কে বিরোধী দল হিসাবে তৃণমূলের মর্যাদা পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিধায়কদের মধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন তাঁদের সই জাল করা হয়েছে। ফলে কাদের সই কারা জাল করল এ নিয়ে প্রশ্নের মধ্যেই আজ কালীঘাটের বৈঠক। দলের বিধায়কদের মধ্যে কারা সইয়ের দিন হাজির ছিলেন, কারা ছিলেন না, তা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। এর মধ্যে দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলের অত্যাচারিত কর্মীদের পাশে নেতাদের সর্বতোভাবে থাকতে হবে। জেলায় জেলায় পার্টি অফিস ভাঙচুর থেকে সম্পত্তি দখলের মতো অভিযোগ তৃণমূল তুলেছে বিজেপির বিরুদ্ধে। তার ভিত্তিতে জেলায় কর্মীদের পাশে দাঁড়িয়ে ঘরে ফেরানোর পালা শুরু করতে চাইছে তৃণমূল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.