ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিজেপি বিধায়কদের ‘চোর, চোর’ স্লোগানে উত্তাল রাজ্য বিধানসভা। গেরুয়া শিবিরের কটাক্ষের জবাব আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মুখ খুললেন মমতাও। বলেন, “আমি নাকি ওদের কাছে চোর। ভেরি গুড।”
গত ২৮ নভেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে। তা নিয়ে চলছে তরজা। সাসপেনশনের রেশ ধরে সোমবার সকালেও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। অধিবেশন শুরুর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তাঁকে উদ্দেশ্য করে ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয়। গেরুয়া শিবিরের তরফে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক দেওয়া হয়। তাই অধিবেশন ওয়াক আউট করে বেরিয়ে যায় বিজেপি।

এদিকে, তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে জয় যেন অক্সিজেন জোগাচ্ছে শুভেন্দু-সুকান্তদের। রবিবারই শুভেন্দু রাজ্য বিধানসভা চত্বরে লাড্ডু বিলির কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী সোমবার দুপুরে বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করা হয়। সে প্রসঙ্গে মমতা বলেন, “সব এজেন্সি ওদের হয়ে কাজ করে। তাই লাড্ডু বিলোচ্ছে। দিল্লির লাড্ডু কী হবে? আমি এখনও মনে করি সিট শেয়ার করলে বিজেপি জিতবে না। এখন একটা ভোট জিতে লাড্ডু বিলোছে।”
[আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’র দাপটে রাতভর বৃষ্টি, ভাসছে চেন্নাই! দেওয়াল ধসে মৃত ২]
বিজয় মিছিলও করে শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি বিধায়ক। সকলের গায়ে ছিল ‘মমতা চোর’ লেখা টি-শার্ট। বিধানসভা থেকে মিছিল করে রেড রোডে ধরনা মঞ্চে যান বিজেপি বিধায়করা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দুর্নীতি প্রসঙ্গকে হাতিয়ার করে বাংলায় নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির। যদিও বিজেপির এই উদ্দেশ্য বাস্তবায়িত হবে না বলেই দাবি শাসকদলের। বার বার চোর কটাক্ষেই এবার মুখ খুললেন মমতা।
[আরও পড়ুন: মিজোরামে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল ZPM, গদিচ্যুত জোরামথাঙ্গা, বিজেপি-কংগ্রেস নামমাত্র]
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!