ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় স্বাস্থ্য বাজেট আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে আর জি কর কাণ্ড। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বলেন, “আমরাও চাই আর জি করের মেয়েটা বিচার পাক। ওর জন্য আমরা মর্মাহত।” পাশাপাশি রাজ্যের চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন তিনি। সঙ্গে রাজ্যে এসএসকেএম ও উত্তরবঙ্গে ক্যানসার হাব তৈরির কথা জানিয়েছেন তিনি।
গতবছর আগস্টে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিরোধীরা বারবার রাজ্য শাসকদলকে নিশানা করতে থাকেন। তবে মুখ্যমন্ত্রী বারংবার দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই এখনও পর্যন্ত একমাত্র দোষী হিসাবে তুলে ধরেছে সিবিআই। তার সাজা হয়েছে। তবে মামলা চলছে। সুপ্রিম কোর্ট নির্যাতিতার বাবা-মাকে হাই কোর্টে নতুন করে মামলা করার অনুমতি দিয়েছে। এই আবহে ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, “আর জি করের জন্য মর্মাহত। মেয়েটা বিচার পাক। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বাংলাকে অসম্মান করতে যাবেন না। মানবতা জাত দেখে না।” রাজ্যে ডাক্তার নিয়োগ নিয়ে বলেন, “একজন ডাক্তারকে অনেকদিন পড়াশোনা করে আসতে হয়। সব কিছুর একটা প্যারামিটার থাকে। এগুলো সিস্টেম। মেডিক্যাল কাউন্সিল এই সিস্টেম করে। আমরা সেটা ফলো করি।”
এদিনের আলোচনায় রাজ্য ব্যবস্থার পরিবর্তন ও সামগ্রিক উন্নতির তথ্য দিয়ে বলেন, “ইনস্টিটিউশনাল ডেলিভারি। ৯৯.১৪% করতে পেরেছি। কয়েক বছরে ১০০ হয়ে যাবে। আগে ব্লাড ব্যাঙ্ক ছিল না, আইসিইউ ছিল না। ১০ হাজার ডাক্তার বাড়িয়েছি। ৭০ হাজার কোটি টাকা খরচ হয়েছে পাবলিক সেক্টরে।” এরপরই চ্যালেঞ্জের সুরে বলেন, “রাজ্যের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি স্বাস্থ্যক্ষেত্রে বাংলা দেশের সেরা। বিশ্বেও বড় নাম করেছে।”
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক