স্টাফ রিপোর্টার: শুরু হয়ে গিয়েছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। এবার রাজ্যের রক্ষকদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ আগস্টের দিনই পুরস্কৃত করা হবে রাজ্যের কৃতী অফিসারদের। তাঁদের হাতে তুলে দেওয়া হবে অ্যাওয়ার্ড।
[রাজ্যসভার ভোটে চূড়ান্ত নাটক, আহমেদ প্যাটেলের মাত শেষ রাতে]
দুই ধাপে দেওয়া হবে এই পুরস্কার। চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস ও চিফ মিনিস্টার’স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিসের বিচারে বেছে নেওয়া হয়েছে সেরাদের। আউটস্ট্যান্ডিং সার্ভিসের তালিকায় রয়েছেন সিআইডি-র এডিজি ও আইজিপি রাজেশ কুমার, বিধাননগরের কমিশনার জ্ঞানবন্ত সিং ও কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুপ্রতিম সরকার। আর কমেন্ডেবল সার্ভিসের জন্য পুরস্কৃত হবেন মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ, হুগলি গ্রামীণের পুলিশ সুপার সুকেশ জৈন ও কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি কল্যাণ মুখোপাধ্যায়। রাজ্য টেলিকমের ইনস্পেক্টর প্রণব ঘোষ দস্তিদার ও ভবানীপুর থানার ওসি সলিলকুমার রায়ও পুরষ্কৃত হবেন।
[কৃষ্ণাঙ্গ যুবকের প্রেমে ধনকুবের বাবার কোটি টাকার সম্পত্তি ছাড়লেন ইনি]
মঙ্গলবারই নবান্ন থেকে পুরস্কৃতদের তালিকা প্রকাশ হয়েছে। অন্যদিকে এদিন সিআইডি জানিয়েছে, জুলাই মাসে ‘মুসকান ৩’ নামে চালানো অপারেশনে ৮১০ টি নিখোঁজ শিশুকে পুলিশ উদ্ধার করে। এরমধ্যে ৫৫৭ জনকে অভিভাবকদের হাতে তুলে দিয়েছে সিআইডি।
[বড়পর্দায় ভূতেদের নিয়ে ফিরছেন অনীক দত্ত]
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দুর্গার, কীভাবে সোশাল মিডিয়া ঘোরাল বাংলার প্রতিমাশিল্পীর ভাগ্য?
-
জুতো খুলেই আসনে, ‘হনুমান অংশ’ দেখলেন মুসলিম দর্শক, নিম করোলি বাবার মাহাত্ম্যে ‘রাজনীতিমুক্ত ভারত’!
-
ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি, মৃত ৩
-
নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত
-
আহমেদাবাদের ‘দাদাগিরি’ নয়, অলিম্পিক হবে অন্য রাজ্যে? মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় জোর চর্চা
