Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Bengal Global Business Summit

বিনিয়োগের অছিলায় ৬৩৫ কোটি নয়ছয়! এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বছরের পর বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে। এলাহী আয়োজন করতে গিয়ে খরচ হয়েছে কোটি কোটি টাকা। অথচ বাংলায় সেই শিল্পখরা।

Advertisement
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৬:৩৭

link
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৬:৩৭

options
link
বিনিয়োগের অছিলায় ৬৩৫ কোটি নয়ছয়! এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন zoom
শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বছরের পর বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে। এলাহী আয়োজন করতে গিয়ে খরচ হয়েছে কোটি কোটি টাকা। প্রতিবারই বলা হয়েছে, দেশ বিদেশের শিল্পপতিরা বাংলায় বিনিয়োগে রাজি হয়েছেন বলেই দাবি করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বাস্তবায়িত হয়নি কোনও পরিকল্পনা। বাংলায় সেই শিল্পখরা।  ক্ষমতার পালাবদলের পর থেকে রাজ্যকে শিল্পমুখী করাই লক্ষ্য বিজেপি সরকারের। তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে ৬৩৫ কোটি টাকা কোন খাতে কত খরচ হয়েছে, তার তদন্ত হবে বলেই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বলেন, “বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়ব না। পুষ্পাদের অবস্থা তো দেখতে পারছেন। তদন্ত হবে।”

কেন্দ্রের সাফল্যের এক যুগ পূর্তিতে শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, “বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করতে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ৬৩৫ কোটি টাকা দিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়ব না।” এদিন আরও একবার মুখ্যমন্ত্রী শুভেন্দুর মুখে শোনা যায় ফলতার ‘পুষ্পা’ প্রসঙ্গ। তাঁর কথায়, “পুষ্পাদের অবস্থা তো দেখতে পাচ্ছেন। তদন্ত হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে বাংলায় আগামিদিনে শিল্পোন্নয়ন হবে বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, “শিল্প, বিনিয়োগ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পদপ্তরের টিম ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে টিম গঠন করে দিয়েছি। ছোট, মাঝারি, বড় শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করাই লক্ষ্য। তাতেই বেকার সমস্যা সমাধান, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন, রাজস্ব বৃদ্ধির সঙ্গে এগোতে পারব। বড় বিনিয়োগ এলে ব্রিজ নির্মাণ, চিকিৎসাক্ষেত্র, রেল যোগাযোগের উন্নয়ন হবে।” যে শিল্পপতিরা বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করছেন তাঁদের ‘যাচাই’ করে দেখে নিতে চান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যাঁরা আসছেন কী কারণে আসছেন, সত্যিই কিছু করতে চান কিনা, এগুলো আমরা দেখে নিতে চাই। জমি, অর্থ তছরুপের কোনও অভিযোগ আছে কিনা। সৌজন্য নাকি ডেস্টিনেশন বেঙ্গল, কী করতে চাইছেন, এগুলো দেখে নিতে চাই।” সুতরাং আগামিদিনে ডবল ইঞ্জিনের বাংলায় উন্নয়নই যে একমাত্র লক্ষ্য, তা বারবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.