Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বিনিয়োগ টানতে মার্কিন বিদেশকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

মার্কিন প্রশাসনের কোনও বড় মাপের কূটনীতিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৮:০৪

options
link
বিনিয়োগ টানতে মার্কিন বিদেশকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর zoom

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৃহস্পতিবার নবান্নে বৈঠক করবেন মার্কিন প্রশাসনের বিশেষ দূত থমাস এ স্যানন৷ তিনি মার্কিন সরকারের রাজনৈতিক দফতরের আন্ডার সেক্রেটারি৷ দু’দিনের কলকাতা সফরে আজ আসছেন স্যানন৷ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করতে চায় মার্কিন সরকার৷

নবান্ন সূত্রে খবর, আজকের বৈঠকে বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে৷ ফলে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বৈঠক৷ দু’বছর আগে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন৷ এ ছাড়াও ভারতে নিযুক্ত মার্কিন বিদেশসচিব ন্যান্সি পাওয়েলও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন৷ বস্তুত, মার্কিন প্রশাসনের কোনও বড় মাপের কূটনীতিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.