স্টাফ রিপোর্টার: রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত এসএসকেএম-এ মঙ্গলবার হঠাৎ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিষেবা ঘুরে দেখার পাশাপাশি কথা বললেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে৷ হাসপাতাল সূত্রের খবর, কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তারদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ধমক দিয়ে হাসপাতাল কর্মীদের রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করার পরামর্শ দেন বলেও জানা গিয়েছে৷
সোমবার রাতে অশোক রাম নামে এক রোগীর মৃত্যুর পরই ধুন্ধুমার বেধে যায় এসএসকেএম-এ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ করেন রোগীর আত্মীয়রা৷ ইট ছোড়াছুড়ি চলে৷ জুনিয়র ডাক্তাররাও পাল্টা আক্রমণ শানান৷ সিসিটিভি-র ফুটেজে একজনকে লাঠি হাতেও দেখা গিয়েছে৷ গোলমাল নেমে এসেছিল হরিশ মুখার্জি রোডেও৷ মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত গোলমাল চলে৷
হাসপাতালগুলিতে, মূলত এসএসকেএমের মতো মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত উন্নত হয়েছে বলে রোগীর আত্মীয়রা স্বীকার করেছেন৷ তবে গুটিকয়েক চিকিৎসকের গাফিলতির অভিযোগ এনে ভাঙচুর করা কেন, তার সদুত্তর দিতে পারছেন না কেউই৷ তবে ভবানীপুর থানায় সম্পত্তি ভাঙচুর ও জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ জানানো হয় অধিকর্তার তরফে৷ হাসপাতালের অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে৷
এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঝটিকা সফরে পিজিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী৷ বেশ কয়েকদিন ধরেই শহরের হাসপাতালগুলিতে এভাবেই হঠাৎ পৌঁছে যাচ্ছেন তিনি৷ খতিয়ে দেখছেন হাসপাতালের পরিষেবার পরিস্থিতি৷ এদিন পিজিতে পৌঁছেই অধিকর্তাদের কাছে সোমবারের ঘটনার বিস্তারিত জানতে চান মমতা৷ সব শুনে হাসপাতালের নিরপত্তা বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তবে ডাক্তারদেরও রোগীদের সঙ্গে ভাল ব্যবহার করার পরামর্শ দেন তিনি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার