সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নের সভাঘরে সব দপ্তরের প্রধান সচিব ও মন্ত্রীদের ডেকে ব্যয় কমানোর গাইডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, দুপুরে দীর্ঘ বৈঠক করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, এখন থেকে আর অহেতুক খরচ করা চলবে না৷ খরচে লাগাম টেনে বাড়তি অর্থ রাস্তা সংস্কার ও পানীয় জল সরবরাহের উপর খরচ করা হবে জানানা মুখ্যমন্ত্রী৷ এছাড়াও, দপ্তরে বাড়তি কর্মীদের সংখ্যা চিহ্নিত করে চাহিদাসম্পন্ন দপ্তরে কর্মীবণ্টনের উপর গুরুত্ব দেওয়া হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, বৈঠক শেষে সচিবদের পাতেও এলাহি খাবারে লাগাম টানা হয়৷ ভুঁড়িভোজের বদলে সাধারণ মেনুতেই এদিন মধ্যান্নভোজ সারতে হয় আধিকারিকদের৷
[শহরের স্কুলে ২ বছরের শিশুকে ‘যৌন নির্যাতন’, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের]
দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সরকারে থেকে বিলাসিতা আর নয়৷ অপচয় বন্ধ করতে হবে৷ বাড়তি খরচ বাঁচিয়ে জনগণের উন্নয়নের কাজে লাগানো হবে৷ সমস্ত অফিসারদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷ ৫০,০০০ কোটি টাকা দেনা৷ তাও উন্নয়নের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে৷ ফলে, এখন থেকেই খরচ বাঁচিয়ে চলতে হবে৷’’
রাজ্য সরকারি দপ্তরে বাড়তি খরচ এড়াতে এর আগে ১৫ দফা গাইডলাইন দপ্তরে দপ্তরে পাঠিয়ে দিয়েছেন মুখ্যসচিব মলয় দে৷ শুধু সরকারি দপ্তর নয়, পুরসভা, পঞ্চায়েত, সরকার অধীনস্থ সংস্থা, বিভিন্ন নিগমেও ব্যয় সঙ্কোচের নির্দেশ দেওয়া হয়৷
[যাদবপুরে আজও অব্যাহত ছাত্র বিক্ষোভ, এখনও ঘেরাও উপাচার্য]
এদিন আরও একবার সমস্ত দপ্তরের সচিবদের ১৫ দফা গাইডলাইন নতুন করে মনে করিয়ে দেওয়া হয়৷ প্রতিটি সভা, সম্মেলন বা সেমিনারের জন্য সরকারি জায়গায় করার নির্দেশ দেওয়া হয়৷ কোনও দপ্তর অফিস রুম, গেস্ট হাউস সৌন্দর্যায়নের জন্য সারা বছরে সর্বাধিক পাঁচ লক্ষ টাকা খরচ করতে পারবে বলেও এদিন জানানো হয়৷ চোখে পড়ার মতো ডেকোরেশন করার উপরও নিষেধাজ্ঞা জারির বিষয়ে জানানো হয় আধিকারিকদের৷ মিটিংয়ে সামান্য লাঞ্চ প্যাকেট বা সাধারণ ফুড প্যাকেট করতে হবে সাফ জানানো হয়৷ এদিন নবান্নের বৈঠক শেষেও মেনুও ছিল সাদামাটা৷ ভাত-ডাল-মাছের পদের আয়োজন করা হয়৷ ব্যয় নিয়ন্ত্রণের বিষয়ে এটাই ছিল রাজ্য সরকারের প্রথম পদক্ষেপ৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে