Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
21st July poster

একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের

এক একুশে, তৃণমূলের দুই সমাবেশ। একইদিনে মমতা ও ঋতব্রত শিবিরের পোস্টার রিলিজ।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ২৩:৫৯

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ২৩:৫৯

options
link
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের zoom
একইদিনে ২১ জুলাই পোস্টার প্রকাশ করল তৃণমূলের দুই শিবির।

এক একুশে, তৃণমূলের দুই সমাবেশ। একইদিনে মমতা ও ঋতব্রত শিবিরের পোস্টার রিলিজ। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে অনুমতি পেতেই একুশে জুলাইয়ের সভার নতুন পোস্টার প্রকাশ করে কালীঘাট তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্টার তাঁর সমাজ মাধ্যমের পেজ থেকে পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, তৃণমূলের শহিদ স্মরণের পোস্টারে একা মমতার ছবি, সরিয়ে দেওয়া হয়েছে অভিষেককে। ওই পোস্টারে লেখা রয়েছে, ‘বিড়লা প্ল্যানেটোরিয়াম চলুন’। বক্তা তালিকাতেও নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ছবি ছড়িয়ে পড়তেই জোর গুঞ্জন শুরু হয়েছে।

হাই কোর্টের অনুমতি পাওয়ার পর বুধবার কালীঘাট-তৃণমূলের পোস্টার।

কিন্তু তিনদিন আগে রবিবার তৃণমূলের তরফে থেকে একটি পোস্টার বের করা হয়। যেখানে লেখা ছিল ‘কলকাতা চলো’। একুশে জুলাইয়ের প্রথম পোস্টার তৈরি হলেও জায়গা নিয়ে নিজেরাই সন্দিহান ছিল কালীঘাট তৃণমূল। সেই পোস্টারে শুধু লেখা ছিল, ‘কলকাতা চলো’। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে জ্বলজ্বল করছিল অভিষেকের ছবি। অথচ হাই কোর্টের অনুমতির পর সমাবেশের স্থানের পাকাপাকি বন্দোবস্ত হওয়ার পরেই অভিষেকের ছবি মুছে ফেলল মমতার তৃণমূল! সমাজমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, তাহলে কি কালীঘাট তৃণমূলের একুশের সমাবেশ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kalighat TMC changes poster for 21st rally
রবিবার প্রকাশ করা তৃণমূলের পোস্টার। যেখানে মমতার পাশে অভিষেকের ছবি।

অন্যদিকে, এদিনই একুশের সমাবেশের পোস্টার প্রকাশ করল ঋতব্রত শিবিরও। আগেই মমতার-তৃণমূল থেকে নিজেদের আলাদা করে ‘আসল’ তৃণমূলের তকমা দিয়েছে ঋতব্রতরা। এবছর একুশের সমাবেশ নিয়েও ময়দানে তারাও। গান্ধীমূর্তির পাদদেশে সমাবেশের অনুমতি পেতেই বুধবার তারাও পোস্টার প্রকাশ করল। যে পোস্টারে রয়েছে তৃণমূলের ‘জোড়াফুল’ লোগো। সভাপতি হিসেবে দেখা গেল অরূপ রায়ের নাম। তবে দলীয় কারও ছবি পোস্টারে জায়গা পায়নি। বরং চমক দিয়ে এবার ‘আসল’ তৃণমূলের পোস্টারে প্রাধান্য পেয়েছে মনীষীদের ছবি।

বুধবার ঋতব্রত শিবিরের প্রকাশ করা একুশে সমাবেশের পোস্টার।

মমতা এরা যে ‘দ্য এন্ড’, তা আগেই ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে দলের একাংশ। ঋতব্রতদের দল ভারী করে ‘দিদি’সঙ্গ ছাড়ছেন একদা ছায়াসঙ্গীরাও। নবীন থেকে প্রবীণ নেতা, সিংহভাগেরই অভিযোগের নিশানায় ঘুরেফিরে অভিষেকই। এই আবহে একদা একুশের মঞ্চের ‘প্রধান বক্তা’ অভিষেককে কি তাহলে বাদ রেখেই কালীঘাট তৃণমূলের ‘শহিদ স্মরণ’ পালিত হতে চলেছে এবার? অন্যদিকে সমাবেশ ঘিরে ঋতব্রতরাও যে বড় চমক দিতে চলেছে, তা ইঙ্গিত মিলেছে বুধবারের প্রস্তুতি বৈঠক থেকেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.