Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

বান্ধবীকে নিয়ে জয় রাইডের নামে বাইক নিয়ে উধাও বন্ধু

ফুলবাগান থানায় বন্ধুর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের কড়েয়ার যুবকের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৩:২৯

options
link
বান্ধবীকে নিয়ে জয় রাইডের নামে বাইক নিয়ে উধাও বন্ধু zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: “বান্ধবীকে নিয়ে একটু জয় রাইড করব। তোর বাইকটা একটু দিবি? শুধু যাব আর আসব।” বহুদিনের চেনা বন্ধুর এহেন সামান্য অনুরোধ ফেলতে পারেননি কড়েয়ার যুবক জাইনুদ্দিন। ভেবেছিলেন, অল্প কিছুক্ষণের তো ব্যাপার! নতুন বান্ধবী জুটেছে। তাকে নিয়ে একটু ঘুরে আসবে বৈ আর কিছু নয়! তাই বাইকের চাবি তু্লে দিতে দ্বিধা করেননি। কিন্তু কপাল খারাপ! বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরও বাইক নিয়ে ফিরে এল না বন্ধু। শেষ পর্যন্ত ফুলবাগান থানায় বন্ধু আরিফের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ দায়ের করেছেন জাইনুদ্দিন।

[সকালে মৃতপ্রায় সন্তানসম্ভবা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বিকেলে]

কড়েয়ার আহিরীপুকুরের বাসিন্দা জাইনুদ্দিনের এলাকাতেই থাকে অভিযুক্ত ‘বন্ধু’ আরিফ। এই আরিফের সঙ্গে সম্প্রতি বন্ধুত্ব হয় এক তরুণীর। তরুণী কখনও নিজেকে ‘পায়েল’ বলে পরিচয় দেয়, কখনও বা ‘কোয়েল’ নামে। পুলিশকে জাইনুদ্দিন জানিয়েছে, ক’দিন আগে ফুলবাগানের সিআইটি রোডের একটি কাফেতে আরিফ তাঁকে আসতে বলে। সেখানে জাইনুদ্দিন পৌঁছে দেখে নতুন বান্ধবী ও অজ্ঞাতপরিচয় অন্য এক তরুণের সঙ্গে আরিফ বসে আছে। চারজনে বসে গল্প করতে করতে হঠাৎই আরিফ ও তার বান্ধবী জাইনুদ্দিনের নতুন বাইকের প্রশংসা করতে শুরু করে। আর তখনই বান্ধবীকে নিয়ে ‘জয় রাইড’-এ যাওয়ার জন্য বাইকের চাবি জাইনুদ্দিনের কাছে চায় আরিফ। প্রথমে সামান্য গররাজি থাকলেও বন্ধুর পীড়াপীড়িতে একসময় বাইকের চাবি দিয়ে দেয় জাইনুদ্দিন। চাবি নিয়ে আরিফ তাঁকে আশ্বস্ত করে বলে, কিছুক্ষণের মধ্যেই বাইক নিয়ে ফিরে আসছে সে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সেলফির ঝোঁক, মেজাজ হারিয়ে যুবককে থাপ্পড় মন্ত্রীর]

জাইনুদ্দিনের অভিযোগ, আরিফের সঙ্গে তাঁর সেই শেষ দেখা। সে জানিয়েছে, বাইক নিয়ে দু’জন চলে যাওয়ার পর ওই অজ্ঞাতপরিচয় তরুণও কাফে থেকে বেরিয়ে যায়। একাই অপেক্ষা করতে থাকেন জাইনুদ্দিন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বাইক নিয়ে বন্ধু আর ফিরে আসেনি। শেষে কড়েয়ায় পাড়ায় ফিরে আরিফের খোঁজ করেন তিনি। জানতে পারেন আরিফ বাড়িতেও ফেরেনি। জাইনুদ্দিন বুঝে যান, তাঁর বাইক নিয়ে বন্ধু ‘উধাও’ হয়ে গিয়েছে। সঙ্গে উধাও বান্ধবী তরুণীও। শেষপর্যন্ত ফুলবাগান থানায় বন্ধু আরিফ, তার বান্ধবী ও ওই অজ্ঞাতপরিচয় তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে এখনও আরিফ বা নিখোঁজ বাইকের সন্ধান পায়নি পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.