Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির জের, অভিযুক্তকে বেধড়ক মার মহিলা মোর্চার

দেখুন সেই মারধরের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১৮:০৬

options
link
নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির জের, অভিযুক্তকে বেধড়ক মার মহিলা মোর্চার zoom
Advertisement

অরিজিৎ গুপ্ত, হাওড়া: নাবালিকা স্কুলছাত্রীকে গাড়ির মধ্যে শ্লীলতাহানির জের। ডোমজুড়ের ঘটনায় ধৃত জিন্নাত মল্লিককে মঙ্গলবার হাওড়া আদালত চত্বরে জুতোপেটা করলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী-সদস্যরা। এদিন জিন্নাতকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন হাওড়া শাখার সদস্যরা। আদালতের গেটের সামনে অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ বাধা দিতে গেল হয় বিপত্তি। মহিলা মোর্চার বেশ কিছু সদস্যা অভিযোগ তোলেন, পুলিশ তাঁদের গায়ে হাত তুলেছে। এরপর তাঁরা রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান বলে খবর। পরে পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

[পুরসভার পানীয় জলে কিলবিল করছে পোকা! আতঙ্ক ছড়াল সন্তোষপুরে]

সোমবার স্কুলের গাড়িতে এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডোমজুড়ে। স্কুলে যাতায়াতের পথে ড্রাইভার কাকু প্রায়দিনই তার শ্লীলতাহানি করত বলে বাড়িতে জানায় ওই নাবালিকা। শুক্রবার যৌন হেনস্তার মাত্রা চরম আকার নেয়। ওইদিনই থাকতে না পেরে বাড়িতে জানায় কেজি ওয়ানের ছাত্রী ওই নাবালিকা। এর পর সোমবার সকালে ওই নাবালিকার বাবা ডোমজুড় থানায় গিয়ে গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবারই মাকড়দহ থেকে জিন্নাত মল্লিক নামে পুলকারের চালককে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে আটক করে ওই পুলকারের মালিককে। ওই নাবালিকার বাড়ি ডোমজুড় থানা এলাকার কেশবপুরে। নাবালিকা মাকড়দহের একটি কিন্ডারগার্টেনে পড়ে। প্রত্যেকদিনই স্কুলের পুলকারে চেপে কেশবপুর থেকে মাকড়দহে স্কুলে আসে ওই নাবালিকা। নাবালিকার বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী। মা স্কুলের শিক্ষিকা। তাঁদের অভিযোগ, মেয়েকে স্কুলে নিয়ে যাতায়াতের পথেই জিন্নাত নামে ওই চালক মেয়ের উপর অভব্য আচরণ করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ত্রিপুরা ভোটের নাম করে তোলাবাজি, সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীর]

এদিন জিন্নাতকে প্রিজন ভ্যান থেকে নামানোর পর এজলাসের দিকে নিয়ে যাওয়ার সময় তার উপর চড়াও হন মহিলারা। চলে নাগাড়ে মারধর। হয় জুতোপেটা। হাওড়া জেলার সম্পাদিকা সুজাতা ভট্টাচার্য জানিয়েছেন, শাসকদলের প্ররোচনায় রাজ্যে একের পর এক পড়ুয়ার যৌন নিগ্রহ হচ্ছে। বাদ যাচ্ছে না দুধের শিশুরা। এর বিহিত হওয়া দরকার।

দেখুন সেই মারধরের ভিডিও-

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.