দিশা ইসলাম, সল্টলেক: মানসিক অবসাদ নাকি অন্য কিছু কারণ? ভরদুপুরে নিউটাউনের ইউনিটেক বিল্ডিংয়ের ৬ তলা থেকে ঝাঁপ এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর। বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর।
দ্বৈপায়ন ভট্টাচার্য নামে বছর চল্লিশের ওই ব্যক্তি একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। বুধবার দুপুরে অফিসেই মধ্যাহ্নভোজ সারেন। এরপর সকলে যে যাঁর কাজে যোগ দেন। সেই সময় বহুতলের ৬ তলায় যান দ্বৈপায়ন। কেউ খেয়াল করেননি। সহকর্মীদের দাবি, সকলের অলক্ষ্যে ৬ তলা থেকে ঝাঁপ দেন। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। দ্বৈপায়নকে নিউটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার চেষ্টাই করেন দ্বৈপায়ন। কী কারণে এমন সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। কর্মক্ষেত্রে কিংবা ওই ব্যক্তি পারিবারিক কোনও অশান্তির শিকার কিনা, তা তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ। দ্বৈপায়নের সহকর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র
-
বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে অবিশ্বাস্য ক্যাচ শামির, বৈভব-ঈশানের ব্যাটে দলীপ ফাইনালে পূর্বাঞ্চল
-
আবোল তাবোল পাড়া এবার হাসিখুশি পাড়া! কোন চমক দেবে হাতিবাগানের এই পুজো?
-
নেপালে নিখোঁজ মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের