অর্ণব আইচ: ফের কলকাতা থেকে উদ্ধার প্রচুর জাল নোট। ইডেন গার্ডেন্সের কাছ থেকে ব্যাগ ভর্তি জাল নোট-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার কাছ থেকে প্রচুর জাল নোট উদ্ধার হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণীতে হানা দেয় ময়দান থানার পুলিশ। সেখান থেকে মজিবুর রহমান ওরফে মোজাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিনি মালদার বাসিন্দা। মোজাহারের কাছে ৫০০ টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার হয়। ৩০০টি জাল নোট উদ্ধার হয়েছে। যার মূল্য় ১ লক্ষ ৫০ হাজার টাকা। কী উদ্দেশ্যে তিনি জাল নোট নিয়ে কলকাতায় এসেছিলেন, তা এখনও অজানা। রবিবার তাঁকে আদালতে তোলা হয়েছে।
[আরও পড়ুন: ‘৩ মাস ধরে ধর্ষণ করেছে বাবা’, নারকীয় যন্ত্রণা সইতে না পেরে গুলি করে খুন করল কিশোরী!]
কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী, নেপাল থেকে সেই উত্তরবঙ্গেই চোরাপথে পাচার হচ্ছে জাল নোট। কিন্তু জাল নোট শিলিগুড়ি হয়ে মালদহের দিকে না গিয়ে চলে যাচ্ছে কোচবিহারের দিকে। ওই জেলার বেশ কিছু সীমান্তবর্তী অঞ্চল বেছে নিয়েছে পাচারকারীরা। জাল নোট সীমান্ত পেরিয়ে এজেন্ট মারফৎ পাচার হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের উত্তরপ্রান্তের জেলাগুলি থেকে সেগুলি রংপুর হয়ে পৌঁছচ্ছে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। ওই দুই জেলা থেকে চোরাপথে মালদহ ও মুর্শিদাবাদে পাচার হচ্ছে জাল নোট।
[আরও পড়ুন: ডিভোর্স চাইছিলেন ৮০ বছরের স্বামী, শুনেই গুলি চালিয়ে দিলেন ষাটোর্ধ্ব স্ত্রী]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি