সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ত্যেষ্টি সেরে গঙ্গা স্নানের সময় বিপত্তি৷ নিমতলা মহাশ্মশানে গঙ্গার জলের তোড়ে ভেসে যান ৯ জন৷ মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে সাতজনকে উদ্ধার করা হয়৷ তবে তাঁদের মধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বাকি ছ’জন আপাতত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি৷ তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ এই ঘটনার পর থেকে এখনও নিখোঁজ এক মহিলা৷ তাঁর খোঁজে ডুবুরি নামিয়ে রাতভর চলেছে তল্লাশি৷
[হ্যাকারদের নিশানায় কলকাতা পুরসভা, চেক ‘ক্লোন’ করে টাকা গায়েব]
মঙ্গলবার সন্ধে নাগাদ একজনের দেহ দাহ করার জন্য নিমতলা মহাশ্মশানে পৌঁছায় ন’জনের একটি দল৷ ঘণ্টা তিনেকের মধ্যেই সৎকার শেষ হয়ে যায়৷ নিয়মানুযায়ী দাহ শেষে গঙ্গা স্নানে নেমেছিলেন মৃতদেহ সৎকার করতে আসা ওই নজন৷ তবে আচমকাই বান আসে৷ অন্ধকারের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই জলের তোড়ে ভেসে যান ওই ন’জন৷ গঙ্গাঘাটের আশেপাশে থাকা সাধারণ মানুষজন চিৎকার, চেঁচামেচি শুরু করেন৷ তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ স্থানীয়দের তৎপরতায় এক যুবককে কিছুক্ষণের মধ্যেই গঙ্গার ঘাটে টেনে তোলা হয়৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ তবে শেষরক্ষা হয়নি৷ কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি৷ জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ মজুমদার৷
[রাষ্ট্রসংঘের বিচারে বিশ্বসেরা মমতার ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প]
এদিকে, রাতভর বাকি আটজনের খোঁজে ডুবুরি নামিয়ে চলে গঙ্গায় তল্লাশি৷ রাতেই একে একে সাতজনকে উদ্ধার করে পুলিশ৷ তাঁরাও প্রত্যেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন৷ ওই সাতজনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক৷ এই ঘটনায় এখনও নিখোঁজ মিতালি মজুমদার নামে এক মহিলা৷ তাঁর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। এই খবর বাড়িতে পৌঁছতে শোকের আবহ আরও ভারী হয়ে ওঠে। আহতদের জন্য উদ্বেগে পরিবারের অন্যান্য সদস্যরা।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার