রমেন দাস: রবিবার সাতসকালে পার্ক সার্কাসে হুলস্থূল। ‘মোদি শুধু হিন্দু মুসলিম করে কেন?’, এই প্রশ্ন তুলে মা উড়ালপুলের রেলিংয়ের উপর চড়ে বসেন এক যুবক। দীর্ঘক্ষণ সেতুর বিমে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকেন। গলায় ঝোলানো ছিল দড়ি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। তার পরেও তাঁকে নামাতে হিমশিম খেতে হয়। যুবকের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায় পুলিশের।
কখন থেকে যুবক উপরে উঠে বসেছিলেন জানে না কেউ। সকালে স্থানীয়রা দেখেন, একটা পতাকা নিয়ে চিৎকার করছে। সেতুর উপর দাঁড়িয়ে তাঁর প্রশ্ন, “মোদি শুধু হিন্দু মুসলিম করে কেন? কেন হিন্দু, মুসলমান বিভেদ হবে?” পার্ক সার্কাসের ৪ নম্বর সেতুর কাছের ঘটনা। সেতুর বিমে দীর্ঘক্ষণ বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকেন ওই যুবক। এর পর খবর যায় পুলিশে। কয়েক ঘণ্টা পর ওকে উদ্ধার করতে সক্ষম হয় দমকল ও পুলিশ। মই লাগিয়ে, বুঝিয়ে নামিয়ে আনা হয় তাঁকে।
[আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে মিঠুন, এখন কেমন আছেন মহাগুরু?]
পুলিশ সূত্রে খবর, যুবকের নাম আনোয়ার। মানসিক ভারসাম্যহীন। নিয়োগের দাবিতেই ‘অবসাদগ্রস্ত’ যুবক এই কাজ করেছেন বলেই পুলিশ সূত্রের দাবি। অবশেষে দমকলকর্মী এবং কলকাতা পুলিশের আধিকারিকদের সহযোগিতায় যুবককে ব্রিজ থেকে নামিয়ে আনা সম্ভব হয়।
[আরও পড়ুন: শাহজাহান অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড তৃণমূলের, ‘অভিষেকের নির্দেশ’, জানালেন পার্থ]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১