গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্যের। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ খারিজ করে দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। একাধির মামলায় ধাপে ধাপে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তিনি সেই জরিমানা জমা করেননি বলে অভিযোগ। তাই এবার সরাসরি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: সংসদের কার্যবিবরণী থেকে বাদ রাহুল গান্ধীর ভাষণের অংশ! প্রতিবাদে সরব কংগ্রেস]
ওই রায়কে চ্যালেঞ্জ করে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বিচারপতিরা সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেন। সুতরাং আর নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিকের জরিমানা কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না ইডি। তার ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে তৃণমূল বিধায়ক।
[আরও পড়ুন: মোট ৭৩০ দিন, মহিলা কর্মী ও একক বাবাদের সন্তান লালনের ছুটি বাড়াল কেন্দ্র]
সর্বশেষ খবর
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচন নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির
-
প্রথম দিনই জোড়া সেঞ্চুরি, ‘দুর্বল’ আফগানদের বিরুদ্ধে চালকের আসনে ভারত
-
কুনোর জঙ্গলে কানখাড়া ‘ভূত’, বহুকাল পর দেখা মিলল বিরল প্রাণীর
-
মেট্রোয় যাত্রীদের সঙ্গে সওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী, আরও ৬০টি নতুন আধুনিক রেক কলকাতায়
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক