অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের স্টোনম্যানের কায়দায় খুন হাওড়ায়৷ এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রামকৃষ্ণপুর ঘাট লাগোয়া এলাকায়৷ ঘটনার তদন্তে হাওড়া থানার পুলিশ৷
[পাথর দিয়ে মাথা থেঁতলে যুবক খুন]
হাওড়ায় গঙ্গার ধারে রামকৃষ্ণপুর ঘাটটি সৌন্দর্য্যায়ন করেছে পুরসভা৷ বাঁধিয়ে দেওয়া হয়েছে ঘাটটি৷ প্রতিদিন সকালেই সেখানে প্রাতঃভ্রমণে আসেন অনেকেই৷ শুক্রবার সকালেও প্রাতঃভ্রমণকারীদের ভিড় ছিল রামকৃষ্ণপুর ঘাটে৷ তাঁরাই ঘাটের কাছে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতের মাথাটি থ্যাঁতলানো অবস্থায় ছিল৷ মৃতদেহের পাশে শিবলিঙ্গের মতো দেখতে একটি পাথরও পড়েছিল৷ সাতসকালে এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর দেওয়া হয় হাওড়া থানায়৷ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
[নোট বাতিলের প্রতিবাদ, বর্ষপূর্তিতে কালা দিবসের ডাক তৃণমূলের]
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতের নাম মহম্মদ বাবুল৷ বয়স ২৬৷ তাঁর কোনও ঘরবাড়ি ছিল না৷ ফুটপাতে থাকতেন বাবলু৷ পুলিশের অনুমান, সম্ভবত শুক্রবার খুব ভোরেই বাবলুকে খুন করা হয়েছে৷ পুরসভা ঘাট বাঁধিয়ে দেওয়ার পর, রাতে রামকৃষ্ণপুরে ঘাটে শুতে আসেন অনেকেই৷ তাই এই ঘটনার সঙ্গে বাইরে কারও জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ অনেকে আবার খুনের ধরন দেখে এই ঘটনার সঙ্গে নয়ের দশকের স্টোনম্যানের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন৷ সেই সময় বড়বাজারে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল বেশ কয়েকজন ফুটপাতবাসীকে৷ শহরে জাঁকিয়ে বসেছিল স্টোনম্যান আতঙ্ক৷ তবে স্টোনম্যাল বলে আদৌও কেউ ছিল কিনা, সে রহস্যে সমাধান হয়নি আজও৷
[ডাক্তার ছেড়ে ওঝার দ্বারস্থ পরিবার, মৃত্যু সাপে কাটা রোগীর]
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে হাওড়ায় বিজয়ানন্দ পার্ক থেকে উদ্ধার হয়েছিল এক যুবকের ক্ষতবিক্ষত দেহ৷ মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছিল রক্তমাখা পাথর৷ সেই ঘটনাও উসকে দিয়েছিল স্টোনম্যানের স্মৃতি৷
[দেশের প্রথম মহিলা স্টেশন ডিরেক্টরের দায়িত্বে খড়গপুরের সোনালি]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার