সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সাতসকালে ভয়াবহ আগুন লাগল খিদিরপুরের ফাইভ স্টার মার্কেটে। সকাল ছ’টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন ও হাইড্রলিক ল্যাডার। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
[রোদের আঁচে মাংস রেঁধে তাক লাগালেন বাঁকুড়ার এই শিক্ষক]
খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের পাশেই অবস্থিত এই ফাইভ স্টার মার্কেট। বহুতল এই বিল্ডিংয়ে রয়েছে একাধিক দোকান ও অফিস ঘর। এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাঁরাই লালবাজার কন্ট্রোলরুমে খবর দেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হাইড্রলিক ল্যাডারের সাহায্যে দেখা হয় ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
কী কারণে এই আগুন লেগেছে? সে প্রশ্নের উত্তর দমকলের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। তবে সূত্রের খবর, চারতলার একটি কাপড়ের গুদাম থেকে আগুন ছড়ায়। মনে করা হচ্ছে ওই গুদামের এসি মেশিন বিস্ফোরণের ফলেই আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়াতে দেরী হয়নি। আগুনে কেউ হতাহত না হলেও মার্কেটের ব্যবসায়ীদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কারণ ব্যবসার কারণে প্রচুর মাল মজুত করে রাখা হয়েছিল ওই বাড়িটিতে। আপাতত গ্যাস কাটার দিয়ে প্রত্যেক দোকান খুলে আর কোথাও আগুন রয়েছে কি না তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত