সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসটাইমে ধোঁয়ায় ঢাকা গোটা পার্ক স্ট্রিট৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে অফিসযাত্রীদের মধ্যে৷ সাধারণ যাত্রীরাও দিশেহারা৷ কোহিনুর বিল্ডিংয়ের আগুনকে ঘিরে ছড়াল ব্যাপক চাঞ্চল্য৷ ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা৷
[ গ্রামের বাইরে বেরলেই শ্লীলতাহানি, আশঙ্কায় অনশনে ছাত্রীরা ]
জানা যাচ্ছে, সকাল ১১ টা নাগাদ কোহিনুর বিল্ডিংয়ের নিচে আগুন লাগে৷ চায়ের দোকান থেকে আগুন লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমান৷ ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়৷ খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসেন দমকলকর্মীরা৷ আসে ৫টি ইঞ্জিনও৷ আগুন নেভানোর চেষ্টা চলছে৷ তবে চা দোকানে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন আরও ছড়াতে পারে আশঙ্কা করছিলেন অনেকেই৷ শেষ অবধি বেশ কিছুক্ষণের চেষ্টায় সিলিন্ডার বের করে আনতে পেরেছেন দমকলকর্মীরা৷ ভবনের ভিতরে গিয়ে পুরোপুরি আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে৷
[ জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী? ]
যে চা দোকান থেকে আগুন ছড়িয়েছে সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রায় কিছুই ছিল না৷ প্রতিদিনই স্টোভ বা উনুন জ্বালানো হয়৷ দোকানের মধ্যে বেশ কয়েকজন কর্মীও থাকেন এবং সাধারণ মানুষের আনাগোনাও বেশি৷ পার্ক স্ট্রিট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এভাবেই দীর্ঘদিন চলছে দোকান৷ আজ সকালে এই দোকান থেকেই আগুন লাগে৷ অাগুন ছড়ানোর আশঙ্কা ছিল, এছাড়া সিলিন্ডারে বিস্ফোরণ হলে বিল্ডিংটির মারাত্মক ক্ষতিও হতে পারত৷ তবে তিন তিনটে সিলিন্ডার বের করে আনার ফলে আগুন ছড়ানোর আশঙ্কা এখন অনেকটাই কম৷ আগুনের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়৷ বিল্ডিং কিংবা দোকানের মধ্যে কেউ আটকে পড়েছে কি না, তাঁর খোজে তল্লাশি চালাচ্ছেন দমকলকর্মীরা৷
[ তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র ]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের