সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। ভরসন্ধ্যায় চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে আগুন। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। ব্যস্ত এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় জোর শোরগোল।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ এলআইসি বিল্ডিং থেকে আচমকাই কালো ধোঁয়া বেরতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি থেকেই আগুন লেগেছে। ওই বহুতলের গুদামে ছিল বৈদ্যুতিন তার। দাহ্য পদার্থ হওয়ায় আগুন কিছুটা হলেও ভয়াবহ রূপ নেয়।
[আরও পড়ুন: মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, মমতার ঢালাও প্রশংসা করে নিজেই দিলেন সুখবর]
ওই এলাকায় রয়েছে আরও বিভিন্ন অফিস। সঙ্গে খাবারদাবারের দোকানপাট। তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়। তবে অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা জানান, আপাতত বহুতলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ইডির নজরে সানি লিওনি! ২০০ কোটি বাজেটের বিয়েতে ‘বিশেষ অতিথি’ হয়েই বিপাকে]
সর্বশেষ খবর
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান
-
‘ভোজিনহার হাতেই মেসিদের ইতি’, নকআউট নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ঘানার সেই ওঝার
-
‘বগা বাইরে মার, পেনাল্টিতে আমরা গোল দিই না’, বাঙালির ফুটবল-আবেগ