অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভরদুপুরে হাওড়ার ফ্ল্যাটে আগুন। আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে পুড়ে ছাই ফ্ল্যাটে থাকা সামগ্রী।
হাওড়ার বি গার্ডেনের নস্করপাড়ায় রয়েছে ওই বহুতলটি। তার একটি ফ্লোরে এক বেসরকারি হাসপাতালের মেস রয়েছে। এদিন দুপুরের দিকে আচমকাই ওই আবাসনের একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। প্রথমেই আবাসনের বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে দেওয়া হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। তাদের সহযোগিতা করেন প্রতিবেশীরাও। ঘণ্টাখানেকের মধ্যে আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে ফ্ল্য়াটের সমস্ত সামগ্রী কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়েছে প্রচুর প্রয়োজনীয় নথি। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধূপকাঠি থেকেই এই অগ্নিকাণ্ড। তবে আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। কান্নায় ভেঙে পড়েছেন ওই ফ্ল্যাটের বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
ফের বেপরোয়া গতির বলি! কামালগাছি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান