সংবাদ প্রতিদিন ব্যুরো: শিয়ালদহে জগৎ সিনেমা হলের কাছে পাকিস্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ৫ তলায় দাউদাউ করে জ্বলছে আগুন। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। তবে প্রায় ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন আয়ত্তে আসেনি বলেই খবর। ধোঁয়ায় ঢেকেছে এলাকা।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধে ৮ টা বেজে ১০ মিনিট নাগাদ ওই বিল্ডিংয়ের ৫ তলা থেকে আগুন বের হতে দেখেন নিচের দোকান মালিকেরা। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। একে একে ১০ টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করার চেষ্টা করা হয়। কিন্তু ৫ তলায় পৌঁছতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। আনা হয় হাইড্রোলিক ল্যাডার। তারপর শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনার পর দেড় ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে কিন্তু আগুন আয়ত্তে আসেনি।
[আরও পড়ুন: তপন কান্দুর মতো খুন হতে হবে, মানভুঁইঞা ভাষায় পোস্টারে নেপাল মাহাতোকে হুমকি!]
এই ঘটনায় তীব্র আতঙ্কে স্থানীয়রা। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কাও রয়েছে। প্রসঙ্গত, বহু বছর আগে এই মার্কেটে আগুন লেগেছিল। মৃত্যু হয়েছিল ২৫ জনের। তবে এবার কেউ আটকে নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কী থেকে এই আগুন, তা এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: বোনের বিয়ের জন্য ট্রেনে উঠেও বাড়ি ফেরা হল না, মর্গে মিলল মালদহের যুবকের মুণ্ডহীন দেহ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক