সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আকাশ কালো করে শহরে আসছে কালবৈশাখী। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
দিন কয়েক আগেই তিলোত্তমায় দাপট দেখিয়েছিল কালবৈশাখী। ৬৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছিল। তবে তারপর থেকে আবার তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছিলেন রাজ্যবাসী। এদিন হাওয়া অফিস সূত্রে জানানো হল, আর কিছুক্ষণ পরই কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সাতটি জেলায় ঝড়-সহ বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড় বওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। যার ফলে গত দু-তিন ধরে উষ্ণতার যে পারদ চড়ছিল, তা থেকে একটু হলেও স্বস্তি মিলবে বলে আশা।
[আরও পড়ুন: ভোটারশূন্য এলাকা, নির্বাচনী চাপ না থাকায় স্বাভাবিক ছন্দে ময়দান থানা]
রবিবার দুপুরেই হাওয়া অফিস জানিয়েছিল, মেদিনীপুর, বাঁকুড়া-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সম্ভাবনা সত্যি করে ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই বৃষ্টি হতে পারে বলে খবর। ছুটির দিনে গরম থেকে মুক্তি পেলেও রাস্তায় যানজটের আশঙ্কা করছেন অনেকেই। কারণ গত ২২ মার্চ কালবৈশাখীর দাপটে বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কোথাও রেললাইনের উপর গাছ ভেঙে পড়ে, আবার কোথাও ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। এমনকী পূর্ব বর্ধমানের বুদবুদে বজ্রাঘাতে দুজনের মৃত্যুও হয়েছিল। এদিন অবশ্য ঝড়ের দাপট তেমন হবে না বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তাই রবিবারের রাতের ঘুমটা শান্তিপূর্ণ হবে বলেই আশা শহরবাসীর।
[আরও পড়ুন: নজরে মোদির জনসভা, দুর্ঘটনা এড়াতে অ্যালুমিনিয়ামের হ্যাঙারে ঢাকছে ব্রিগেড]
সর্বশেষ খবর
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও
-
পড়ুয়াদের আই কার্ডের ফিতের নীল রং বদলে গেরুয়া! কী সাফাই নদিয়ার কলেজ কর্তৃপক্ষের?