নব্যেন্দু হাজরা: মেট্রোর মধ্যে এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে! এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে মেট্রোর মধ্যেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে। অভিযুক্তকে নেতাজি (কুঁদঘাট) স্টেশনে নামিয়ে জুতোপেটা করা হয় বলেও জানা গিয়েছে। এরপর তাঁকে আরপিএফের হাতে তুলে দেন মহিলা যাত্রীরাই! পরে ওই ব্যক্তিকে রিজেন্ট পার্ক থানার হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, রাতের মেট্রোয় ভিড়ের মধ্যেই এক যাত্রী মহিলাদের গায়ে হাত দেন! তাঁকে হাতেনাতে ধরে ফেলেন কয়েকজন যাত্রী। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন ছাড়তেই পরিস্থিতি আরও জটিল হয়।
মেট্রো কুঁদঘাট স্টেশনে দাঁড়াতেই অভিযুক্ত নেমে পড়েন। তখন তাঁকে পাকড়াও করেন সহযাত্রীরা। মহিলাযাত্রীরা অভিযুক্তকে ধরে মারধর শুরু করেন। পরে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানানো হয়। খবর যায় পুলিশেও।
সর্বশেষ খবর
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের
-
বড়সড় দুর্ঘটনায় পেশাদার কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’, ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন?
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?