Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Kolkata

খাস কলকাতায় নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের পর খুনের হুমকি, গ্রেপ্তার পরিচিত

মেয়ের অসুস্থতা দেখেই সন্দেহ হয়েছিল মায়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২২, ১১:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২২, ১১:৩৯

options
link
খাস কলকাতায় নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের পর খুনের হুমকি, গ্রেপ্তার পরিচিত zoom
ছবি: প্রতীকী

অর্ণব আইচ: খাস কলকাতায় যৌন নির্যাতনের শিকার নাবালিকা। পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে ভয় দেখিয়ে যৌন হেনস্তা করা হয়। এরপর মুখ বন্ধ রাখতে বলে তাকে হুমকিও দেওয়া হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নাবালিকারই এক পরিচিতকে।

পুলিশের তরফে জানানো হয়েছে, আট বছরের নাবালিকা অভিযুক্তকে আগে থেকে চিনত। তারই সুযোগ নিয়ে যৌন হেনস্তা করা হয়েছে। গত ১৫ দিন ধরে ঘরের মধ্যে ডেকে নিয়ে বেশ কয়েকবার যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ক্রমাগত এই অত্যাচারে আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা। শরীরও দুর্বল হয়ে গিয়েছিল। আর সহ্য করতে না পেলরে শেষমেশ পরিবারকে সমস্ত ঘটনা জানায় সে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: PNB Scam: পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ]

এরপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই প্রমোদ পাশোয়ান নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, একবালপুর এলাকায় ঘটেছে ওই ঘটনাটি। ওই নাবালিকার বাড়ির কাছেই থাকত অভিযুক্ত। সম্প্রতি নাবালিকা সারাক্ষণ আতঙ্কগ্রস্ত হয়ে থাকত। অসুস্থও বোধ করে সে। এতে সন্দেহ হয় তার মায়ের। তিনি মেয়েকে জিজ্ঞাসা করেন কী হয়েছে তার। মায়ের প্রশ্ন শুনেই কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। জানায়, গত দু’সপ্তাহ ধরে নিজের ফাঁকা বাড়িতে তাকে ডেকে নিয়ে যাচ্ছে ওই অভিযুক্ত। সেখানেই বেশ কয়েকবার তার উপর যৌন নির্যাতন করে ওই ব্যক্তি।

শুধু তাই নয়, নাবালিকাকে হুমকি দিয়ে বলা হয়, কাউকে বিষয়টি জানালে তাকে খুন করে ফেলা হবে। তাই ভয়ে সে কাউকে কিছু জানাতে পারেনি। কিন্তু তার চোখে মুখে আতঙ্কের ছাপ ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছিল। এরপর মেয়েটির মা একবালপুর থানায় অভিযোগ দায়ের করেন। হাসপাতালে নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আলিপুর আদালতে তোলা হলে তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে খুন দুই ভাইয়ের, হামলার শিকার বউদিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.