সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিষ্টি প্রেম বাঙালির বরাবরের৷ মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে৷ মিষ্টিপ্রেমীদের জন্য এবার সুখবর! শহরেও হতে চলেছে মিষ্টি হাব৷ ঠিকানা ইকো পার্কের তিন নম্বর গেট৷ আগামী ৫ জুলাই থেকে মিষ্টির সন্ধানে ইকো পার্কে ঢুঁ মারতে পারবেন আমজনতা৷
রাজারহাটের বিশালাকার ইকো পার্ককে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার৷ ইকো পার্কে পৃথিবীর দশম আশ্চর্য যেমন স্থান পেয়েছে তেমনই রয়েছে দার্জিলিংয়ের চা বাগান, টয় ট্রেন এমনকি ঘুম স্টেশনও৷ সেই ইকো পার্কেই এবার হতে চলেছে মিষ্টি হাব৷ মিষ্টিপ্রেমীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ রাজ্য সরকারের৷ ২০১৬ সালে মিষ্টি হাবের কথা ভাবা হয়৷ বছরখানেক পর ২০১৭-র ফেব্রুয়ারিতে ইকো পার্কের তিন নম্বর গেটের কাছে হিডকো এই হাব তৈরির কাজ শুরু করে৷ প্রায় বছরখানেকের মধ্যে কাজ শেষ হয়৷ চলতি মাসের ৫ জুলাই আমজনতার জন্য খুলবে মিষ্টি হাবের দরজা৷

শহরের প্রসিদ্ধ দশটি মিষ্টি প্রস্তুতকারকেরা থাকবে এই মিষ্টি হাবে৷ থাকছে কেসি দাস, বাঞ্ছারাম, গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, গাঙ্গুরাম, নলিন চন্দ্র দাস, মিঠাই, সুইট বেঙ্গল প্রাইভেট লিমিটেড, নিউ নবকৃষ্ণ গুঁই এবং হিন্দুস্তান সুইটস৷ প্রসিদ্ধ দোকানগুলির পাশাপাশি থাকবে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, বহরমপুরের ছানাবড়া, কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজার দোকান৷ এক ছাদের তলায় থাকবে পুরনো দিনের হারিয়ে যাওয়া মিষ্টির সম্ভার৷
[দুরন্ত এক্সপ্রেসে খাবার খেয়ে অসুস্থ একাধিক যাত্রীরা, বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে]
সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি মিষ্টি হাবে ঢুকলে ফিরে পাওয়া যাবে পুরনো কলকাতার আমেজ৷ মিষ্টি হাবের সামনে থাকবে পার্কিং লট৷ মিষ্টির সন্ধানে ইকো পার্কে যাঁরা আসবেন, প্রথম আধ ঘণ্টা বিনামূল্যে গাড়ি পার্কিং করতে পারবেন তাঁরা৷ তথ্য অনুযায়ী, উৎসবের মরশুমে শহরে সবচেয়ে বেশি মানুষ ভিড় জমান ইকো পার্কে৷ এই মিষ্টি হাবের জন্য আরও ভিড় বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের৷
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি